কবে হবে হেন দশা মোর।
কবে হবে হেন দশা মোর।
ত্যজি’
জড় আশা, বিবিধ বন্ধন,
ছাড়িব
সংসার ঘোর॥১॥
বৃন্দাবনাভেদে, নবদ্বীপ-ধামে,
বাঁধিব
কুটিরখানি।
শচীর
নন্দন, চরণ-আশ্রয়,
করিব
সম্বন্ধ মানি’॥২॥
জাহ্নবী-পুলিনে, চিন্ময়-কাননে,
বসিয়া
বিজন-স্থলে।
কৃষ্ণনামামৃত, এ
নিরন্তর পিব,
ডাকিব
‘গৌরাঙ্গ’ বলে॥৩॥
হা
গৌর-নিতাই, তোরা দু’টি ভাই,
পতিতজনের
বন্ধু!
অধম
পতিত, আমি হে দুর্জন,
হও
মোরে কৃপাসিন্ধু॥৪॥
কাঁদিতে
কাঁদিতে, ষোলক্রোশ-ধাম,
জাহ্নবী
উভয় কূলে।
ভ্রমিতে
ভ্রমিতে, কভু ভাগ্যফলে,
দেখি
কিছু তরুমূলে॥৫॥
হা
হা মনোহর, কি দেখিনু আমি,
বলিয়া
মূৰ্ছিত হ’ব।
সম্বিৎ
পাইয়া, কাঁদিব গোপনে,
স্মরি’
পুঁহু কৃপা-লব॥৬॥

কোন মন্তব্য নেই