করঙ্গ-কৌপীন লা, ছেড়া কান্থা গায়ে দিয়া,


 করঙ্গ-কৌপীন লা,                        ছেড়া কান্থা গায়ে দিয়া,

তেয়াগিব সকল বিষয় ।

কৃষ্ণে অনুরাগ হবে,                      ব্রজের নিকুঞ্জে কবে,
যাইয়া করিব নিজালয়॥

হরি হরি! কবে মোর হইবে সুদিন
ফলমূল বৃন্দাবনে
,                        খাঞা দিবা-অবসানে,
ভ্রমিব হইয়া উদাসীন॥

শীতল যমুনা-জলে,                      স্নান করি কুতুহলে,
প্রেমাবেশে আনন্দিত হঞা।
বাহুর উপর বাহু তুলি’
বৃন্দাবনে কুলি কুলি,
কৃষ্ণ বলি’ বেড়াব কান্দিয়া॥

দেখিব সঙ্কেত-স্থান,                     জুড়াবে তাপিত প্রাণ,
প্রেমাবেশে গড়াগড়ি দিব।
কঁহা রাধা প্রাণেশ্বরী
,                     কাহা গিরিবরধারী,
কাহা নাথ বলিয়া ডাকিব॥

মাধবীকুঞ্জের পরি,                        সুখে বসি’ শুকশারি,
গাইবেক রাধাকৃষ্ণ-রস।
তরুমূলে বসি’ তাহা
,                    শুনি’ জুড়াইব হিয়া,
কবে সুখে গোঙাব দিবস॥

শ্রীগোবিন্দ-গোপীনাথ,                  শ্ৰীমতী রাধিকা-সাথ,
দেখিব রতন-সিংহাসনে।
দীন নরোত্তমদাস,                        করয়ে দুর্লভ আশ,
এমতি হইবে কত দিনে

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.