কবে হ’বে বল সে-দিন আমার ।
কবে হ’বে বল সে-দিন আমার ।
(আমার) অপরাধ ঘুচি’, শুদ্ধ
নামে রুচি,
কৃপা-বলে হ’বে হৃদয়ে সঞ্চার ॥১॥
তৃণাধিক হীন, কবে নিজে মানি’,
সহিঞ্চুতা-গুণ হৃদয়েতে আনি।
সকলে-মানদ, আপনি অমানী,
হ’য়ে আস্বাদিব নাম-রস-সার॥২॥
ধন জন আর, কবিতা সুন্দরী,
বলিব না চাহি দেহ সুখকরী।
জন্মে-জন্মে দাও, ওহে গৌরহরি!
অহৈতুকী ভক্তি চরণে তোমার॥৩॥
(কবে) করিতে শ্রীকৃষ্ণ- নাম
উচ্চারণ,
পুলকিত দেহ গদ্গদ বচন।
বৈবর্ণ্য-বেপথু হ’বে সংঘটন,
নিরন্তর নেত্রে য’বে অশ্রুধার॥৪॥
কবে নবদ্বীপে সুরধুনী-তটে,
গৌর-নিত্যানন্দ বলি’ নিষ্কপটে।
নাচিয়া গাইয়া বেড়াইব ছুটে,
বাতুলের প্রায় ছাড়িয়া বিচার॥৫॥
কবে নিত্যানন্দ মোরে করি’ দয়া,
ছাড়াইবে মোর বিষয়ের মায়া।
দিয়া মোরে নিজ- চরণের ছায়া,
নামের হাটেতে দিবে অধিকার॥৬॥
কিনিব, লুটিব হরি-নাম-রস,
নাম-রসে মাতি’ হইব বিবশ।
রসের রসিক- চরণ পরশ,
করিয়া মজিব রসে অনিবার॥৭॥
কবে জীবে দয়া, হইবে উদয়,
নিজ-সুখ ভুলি’ সুদীন-হৃদয়।
ভকতিবিনোদ, করিয়া বিনয়,

কোন মন্তব্য নেই