কবে মুই বৈষ্ণব চিনিব হরি হরি ।
কবে মুই বৈষ্ণব চিনিব হরি হরি ।
বৈষ্ণব
চরণ, কল্যাণের
খনি,
মাতিব
হৃদয়ে ধরি’॥১॥
বৈষ্ণব-ঠাকুর, অপ্রাকৃত সদা,
নির্দোষ, আনন্দময়।
কৃষ্ণনামে
প্রীতি, জড়ে উদাসীন,
জীবেতে
দয়ার্দ্র হয়॥২॥
অভিমানহীন, ভজনে প্রবীণ,
বিষয়েতে
অনাসক্ত।
অন্তর-বাহিরে, নিষ্কপট সদা,
নিত্য-লীলা-অনুরক্ত॥৩॥
কনিষ্ঠ, মধ্যম, উত্তম প্রভেদে,
বৈষ্ণব
ত্রিবিধ গণি।
কনিষ্ঠে
আদর, মধ্যমে
প্রণতি,
উত্তমে
শুশ্রুষা শুনি॥৪॥
যে
যেন বৈষ্ণব, চিনিয়া
লইয়া,
আদর
করিব যবে।
বৈষ্ণবের
কৃপা, যাবে
সর্বসিদ্ধি,
অবশ্য
পাইব তবে॥৫॥
বৈষ্ণব
চরিত্র, সর্বদা
পবিত্র,
যেই
নিন্দে হিংসা করি।
ভকতিবিনোদ, না সম্ভাষে তারে,

কোন মন্তব্য নেই