কাম-ক্রোধ-লোভ-মোহ, মদ-মৎসরতা সহ
কাম-ক্রোধ-লোভ-মোহ, মদ-মৎসরতা সহ,
জীবের জীবন-পথে বসি।
অসচ্চেষ্টা-রঞ্জু-ফঁসে, পথিকের
ধর্ম নাশে,
প্রাণ লয়ে করে কষাকষি॥১॥
মন, তুমি ধর
বাক্য মোর।
এই সব বাটপাড়, এ
অতিশয় দুর্নিবার,
যখন ঘিরিয়া করে জোর॥২॥
আর কিছু না
করিয়া, বৈষ্ণবের
নাম লঞা,
ফুকারিয়া ডাক উচ্চরায়।
বকশত্রু-সেনাগণে, কৃপা করি’ নিজজনে,
যাতে করে উদ্ধার তোমায়॥৩॥
বাটপাড়
ছয়জন, অসচ্চেষ্টারঞ্জুগণ,
দিয়া গলে করিল বন্ধন।
প্রাণবায়ু গতপ্রায়, রূপ-রঘুনাথ
হায়,
কর ভক্তিবিনোদে রক্ষণ॥৪॥

কোন মন্তব্য নেই