কদয়ে নিন্দুক সব করি হায় হায়।



 কদয়ে নিন্দুক সব করি হায় হায়।

একবার নদীয়ায় এলে ধরিব তার পায়।

জানি মহিমা গুণ কহিয়াছি কত।

এইবার লাগাইল পাইলে হব অনুগত॥

দেশে দেশে কত জীব তরাইল শুনি।

চরণে ধরিলে দয়া করিবে আপনি॥

বুঝিয়া কহিয়াছি কত কুবচন।

এইবার পাইলে তার লইব শরণ॥

গৌরাঙ্গের সঙ্গে যত পারিষদগণ।

তারা সব শুনিয়াছি পতিতপাবন॥

নিন্দুক পাষণ্ড যত পাইল প্রকাশ।

কঁদিয়া আকুল ভেল বৃন্দাবন দাস॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.