কাম-ক্রোধ আদি করি, এর বাহিরে সে সব অরি
কাম-ক্রোধ
আদি করি, এর
বাহিরে সে সব অরি,
আছে এক গুঢ় শত্রু তব।
কপটতা’ নাম তার, তারে
কুটিনাটি ভার,
খরমূর্তি পরম কিতব॥১॥
ওরে মন, গুঢ় কথা
ধর।
সেই খরমূত্রে ভুলে, স্নান
করি কুতূহলে,
পবিত্র বলিয়া মনে কর॥২॥
বনে বা
গৃহেতে থাক, সেই
খরে দূরে রাখ,
যা’র মূত্রে তুমি আমি জ্বলি।
ছাড়িয়া
কাপট্যবশ, যুগলবিলাস-রস,
সাগরে করহ স্নান-কেলি॥৩॥
রূপ-রঘুনাথ-পায়, এ
ভক্তিবিনােদ চায়,
দেখিতে যুগলরসসিন্ধু।
জীবন সার্থক করে, সর্বজীবচিত্ত
হরে,
সেই সাগরের এক বিন্দু॥৪॥

কোন মন্তব্য নেই