কৃপা কর’ বৈষ্ণব-ঠাকুর।
কৃপা কর’ বৈষ্ণব-ঠাকুর।
সম্বন্ধ
জানিয়া, ভজিতে
ভজিতে,
অভিমান
হউ দূর ॥ ১ ৷৷
‘আমি ত’ বৈষ্ণব’, এ বুদ্ধি হইলে,
অমানী
না হ’ব আমি ।
প্রতিষ্ঠাশা
আসি, হৃদয় দূষিবে,
হইব
নিরয়গামী॥২॥
তোমার
কিঙ্কর, আপনে জানিব,
‘গুরু’-অভিমান
ত্যজি’।
তোমার
উচ্ছিষ্ট, পদজল-রেণু,
সদা
নিষ্কপটে ভজি॥৩॥
‘নিজে
শ্রেষ্ঠ জানি’, উচ্ছিষ্টাদি
দানে,
হ’বে
অভিমান ভার ।
তাই
শিষ্য তব, থাকিয়া
সর্বদা,
তা
না লইব পূজা কার॥৪॥
অমানী
মানদ, হইলে
কীর্তনে,
অধিকার
দিবে তুমি।
তোমার
চরণে, নিষ্কপটে
আমি,
কাঁদিয়া লুটিব ভূমি॥৫॥

কোন মন্তব্য নেই