কৃষ্ণ কৃষ্ণভক্তগত, গুণনাম সুচরিত,
কৃষ্ণ
কৃষ্ণভক্তগত, গুণনাম সুচরিত,
মণ্ডল সম্বন্ধি তটস্থাদি।
ভাব যত অগণন,ঐ
রসের উদ্দীপন,
হেতু বলি’ বলে রসবেদী॥
মানস বাচিক
পুনঃ, কায়িকাতে
তিনগুণ,
নামকৃষ্ণ শ্রীরাধামাধব।
নৃত্য বংশীগান গতি, গোদোহন
গো-আহুতি,
অঘঘাদ্ধার গোষ্ঠেতে তাণ্ডব॥
মাল্যানুলেপন
আর, বাস-ভূষা-এই
চার,
প্রকার মণ্ডল শোভাকর।
বংশীশৃঙ্গ
বীণা-রব, গীতশিল্প
সুসৌরভ,
পদাঙ্কভূষণ বাদ্যস্বর॥
শিখিপুচ্ছ
গাভী যষ্টি, বেণু শৃঙ্গ
প্রেষ্ঠ-দৃষ্টি,
অদ্রিধাতু নির্মাল্য গোধূলি
বৃন্দাবন তদাশ্রিতা, গগাবর্ধন
রবিসুতা,
রাস আদি যত লীলাস্থলী॥
খগ ভৃঙ্গ
মৃগ কুঞ্জ, বি তুলসিকা
লতাপুঞ্জ,
কর্ণিকার কদম্বাদি তরু।
শ্রীকৃষ্ণসম্বন্ধি
সব, বৃন্দারণ্য
সুবৈভব,
উদ্দীপন করে রস চারু॥
জ্যোৎস্না
ঘন সৌদামিনী, শরৎপূর্ণ
নিশামণি,
গন্ধবহ আর খগচয়।
তটস্থাখ্য উদ্দীপন, রসাস্বাদ-বিভাবন,
করে সব হইয়া সদয়॥২০॥

কোন মন্তব্য নেই