কুসুমিত বৃন্দাবনে, নাচত শিখিগণে,
কুসুমিত
বৃন্দাবনে, নাচত
শিখিগণে,
পিককুল, ভ্রমরঝঙ্কারে।
প্রিয়-সহচরী-সঙ্গে, গাইয়া যাইব
রঙ্গে,
মনোহর নিকুঞ্জ কুটীরে॥
হরি হরি!
মনোরথ ফলিবে আমারে।
দুহুক মন্থর গতি, কৌতুকে হেরব
অতি,
অঙ্গ ভরি’ পুলক-অন্তরে॥
চৌদিকে সখীর
মাঝে, রাধিকার
ইঙ্গিতে,
চিরুণী লইয়া করে করি।
কুটিল কুন্তল সব, বিথারিয়া
আঁচরব,
বনাইব বিচিত্র কবরী॥
মৃগমদ মলয়জ, সব অঙ্গে লেপব,
পরাইব মনোহর হার।
চন্দন কুঙ্কুমে, তিলক
বানাইব,
হেরব মুখ-সুধাকর॥
নীল-পট্টাম্বর, যতনে পরাইব,
পায়ে দিব রতন-মঞ্জীরে।
ভৃঙ্গারের জলে রাঙ্গা চরণ বোয়াইব,
মুছব আপন চিকুরে॥
কুসুম-কমলদলে, শেষ বিছাইব,
শয়ন করা’ব দোঁহাকারে।
ধবল চামর আনি’, মৃদু মৃদু
বীজব,
ছরমিত উঁহুক শরীরে॥
কনকসম্প্রট
করি’, কপূর-তাম্বুল
ভরি’,
যোগাইব দোঁহার বদনে।
অধর-সুধারসে, তাম্বুল-সুবাসে,
ভোখব অধিক যতনে॥
শ্রীগুরু
করুণাসিন্ধু, লোকনাথ
দীনবন্ধু,
এ মুই-দীনে কর অবধান।
রাধাকৃষ্ণ,
বৃন্দাবন, প্রিয়নমসখীগণ,
নরোত্তম মাগে এই দান॥

কোন মন্তব্য নেই