কুবের পণ্ডিত, অতি হরষিত,
কুবের
পণ্ডিত, অতি হরষিত,
দেখিয়া
পুত্রের মুখ।
করি জাতকর্ম, অছিল ধর্ম,
বাড়য়ে
মনের সুখ॥
সর্ব
সুলক্ষণ, বরণ কাঞ্চন,
বন্দন কমল
শোভা।
আজানুলম্বিত, বাহু সুললিত,
জগজন
মনলোভা॥
নাভি সুগভীর, পরম সুন্দর,
নয়ন কমল
জিনি।
অরুণ চরণ, নখ দরপণ,
জিনি কত
বিধু মণি॥
মহাপুরুষের, চিহ্ন মনোহর,
দেখিয়া
বিস্ময় সবে।
বুঝি ইহা
হৈতে, জগত
তরিবে,
এই করে
অনুভবে॥
যত পুরনারী, শিশুমুখ হেরি,
আনন্দ
সায়রে ভাসে।
না ধরয়ে
হিয়া, পুনঃ পুনঃ গিয়া,
নিরখয়ে
অনিমিষে॥
তাহার
মাতারে, করে পরিহাস,
কহে হেন সুত
যার।
তার ভাগ্য
সীমা, কে দিব উপমা,
ভুবনে কে সম
তার॥
এতেক বচন, সব নারীগণ,
কহে গদ্গদ্
ভাষ।
জগত তারণ,বুঝল কারণ,
দাস
বৈষ্ণবের আশ ॥

কোন মন্তব্য নেই