ওরে মন, ভাল নাহি লাগে এ সংসার।

 

ওরে মন, ভাল নাহি লাগে সংসার

জনম-মরণ-জরা,                         যে সংসারে আছে ভরা,

তাহে কিবা আছে বলসার

ধন-জন-পরিবার,                         কেহ নহে কভু কা,

কালে মিত্র, অকালে অপর

যাহা রাখিবারে চাই,      তাহা নাহি থাকে ভাই,

অনিত্য সমস্ত বিনশ্বর

আয়ু অতি অল্পদিন,          ক্রমে তাহা হয় ক্ষীণ,

শমনের নিকট দর্শন

রোগ-শোক অনিবার,    চিত্ত করেছারখার,

বান্ধব-বিয়োগ দুর্ঘটনা

ভাল রে দেখ ভাই,  অমিশ্র আনন্দ নাই,

যে আছে, সে দুঃখের কারণ।

সে সুখের তরে তবে,    কেন মায়া-দাস বে,

হারাইবে পরমার্থ-ধন

ইতিহাস-আলোচনে,    ভেবেদেখ নিজ মনে,

কত আসুরিক দুরাশয়

ইন্দ্রিয়তর্পণ সার,                          করিকত দুরাচার,

শেষে লভে মরণ নিশ্চয়

মরণ-সময় তারা,                        উপায় হইয়া হারা,

অনুতাপ-অনলে জ্বলিল

কুক্কুরাদি পশুপ্রায়,                        জীবন কাটায় হায়,

পরমার্থ কভু না চিন্তিল

এমন বিষয়ে মন,                         কেন থাক অচেতন,

ছাড় ছাড় বিষয়ের আশা

শ্রীগুরু-চরণাশ্রয়,                          করসবে ভব জয়,

দাসের সেই ভরসা




কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.