ওরে মন, ভুক্তি মুক্তি-স্পৃহা কর’ দূর।

 

ওরে মন, ভুক্তি মুক্তি-স্পৃহা করদূর

ভোগের নাহিক শেষ,   তাহে নাহি সুখলেশ,

নিরানন্দ তাহাতে প্রচুর

ইন্দ্রিয়তর্পণ বই,          ভোগে আর সুখ কই,

সেও সুখ অভাব-পূরণ

যে সুখেতে আছে ভয়, তাকে সুখ বলা নয়,

তাকে দুঃখ বলেবিজ্ঞ-জন

শাস্ত্রে ফলশ্রুতি যত,     সেই লোভে কতশত,

মূঢ়জন ভোগ প্রতি ধায়

সে-সব কৈতব জানি’,  ছাড়িয়া বৈষ্ণব-জ্ঞানী,

মুখ্যফল কৃষ্ণরতি পায়

মুক্তি-বাঞ্ছা দুষ্ট অতি,    নষ্ট করেশিষ্টমতি,

মুক্তি-স্পৃহা কৈতব-প্রধান

তাহা যে ছাড়িতে নারে, মায়া নাহি ছাড়ে তারে,

তা যত্ন নহে ফলবান্

অতএব স্পৃহাদ্বয়,                         ছাড়িশোধ হৃদয়,

নাহি রাখ কামের বাসনা

ভোগ-মোক্ষ নাহি চাই, শ্রীকৃষ্ণ-চরণ পাই,

বিনোদের এই সাধনা



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.