শ্রীবিগ্রহ অর্চন কোর্স

 



অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ।

স্বাধ্যায় অভ্যাসনং চৈব বাঙ্ময়ং তপ উচ্যতে।।

 

PISCES

P – Positive  - Start with something positive. (হ্যাঁ ধর্মী, যথার্থ)

I – Inclisive (অন্তর্ভুক্ত) of room for improvement. (উন্নতিবিধান)

S – Specific (বিশেষভাবে নির্দিষ্ট)

C – Consise (সংক্ষিপ্ত)

E – Encouraging (উৎসাহদায়ক)

S – Sincere (আন্তরিক, অকৃত্রিম)

 

চেতোদর্পন মার্জনং ভবমহাদাবাগ্নিনির্বাপণং

শ্রেয়ঃকৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূজীবনম্‌।

আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতস্বাদনং

সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণসঙ্কীর্তনম।।

 

শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা।

ঐকান্তিকী হরের্ভক্তিরুৎপাতায়ৈব কল্পতে।।

(ভঃরঃসিঃ১/২/১০১, ব্রযামল থেকে)

 

 

 

শ্রীবিগ্রহ অর্চন

১ম দিন

 

Inaguration Ceremony

v উদ্বোধনী অনুষ্ঠান।

v ভজন-কীর্তন ।

v শ্রীবিগ্রহ অর্চন কোর্স সম্পর্কে মহারাজ অথবা সিনিয়র প্রভুদের বক্তব্য।

v শ্রীবিগ্রহ অর্চন সম্পর্কে শ্রীল প্রভুপাদের নির্দেশাবলী।

v প্রদীপ প্রজ্জ্বলন ও আরতি।

 

ক্লাসের আলোচ্য বিষয়ঃ-

1)    শ্রীবিগ্রহ সেবা সম্পর্কে শ্রীল প্রভুপাদের কোড।

2)    শ্রীবিগ্রহ সেবার গুরুত্ব।

3)    কলিযুগের যুগধর্ম হরিনাম-সঙ্কীর্তন তাহলে শ্রীল প্রভুপাদ শ্রীবিগ্রহ সেবার উপর গুরুত্ব অরোপ করেছেন কেন?

4)    শ্রীল প্রভুপাদ সারা বিশ্বব্যাপী মন্দির প্রতিষ্ঠা করলেন কেন? প্রভুপাদ কি ভুল থিওরি দিয়েছেন? কোন নীতি অনুসরন করব?

আচমনঃ-           ন চৈব বিষ্ণুধারাভির্ণ তিষ্ঠন্নুদ্ধতোদকেঃ।

           নৈকহস্তার্পিত জলৈবিনা সূত্রেন বা পুণঃ।। (পদ্মপুরান ২৬/১১)

অনুবাদঃ- বৃষ্টিধারা দ্বারা দাঁড়াইয়া বা উদ্ধৃত জল দ্বারা কিংবা এক হস্তার্পিত জলে অথবা যজ্ঞসূত্র ব্যতিত আচমন করিবে না।

          

নোচ্ছিষ্টং কুর্ববতে বক্ত্রে বিপ্রেষোহঙ্গে লগন্তি যা।

           দন্তবদ্দন্তলগ্নেষু জিহ্বা স্পর্শ শুচি ভবেৎ।। (পদ্মপুরাণ ২৬/২৮)

অনুবাদঃ- দন্তলগ্ন বস্তু দন্তবৎ, উহা জিহ্বা দ্বারা স্পর্শ করিলেও অশুচি হইবে না।

 

যুগধর্মঃ-

নিম্নলিখিত শ্লোক দুটির ব্যাখ্যা

কৃতে যদ্ধ্যায়তে বিষ্ণুং ত্রেতায়াং যজতো মখৈঃ।

দ্বাপরে পরিচর্য্যায়াং কলৌ তদ্ধরিকীর্ত্তনাৎ।। (ভাঃ- ১২/৩/৫২)

অনুবাদঃ- সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, আর দ্বাপর যুগে অর্চনা দ্বারা যাহা লাভ হয়, কলিযুগে কেবল মাত্র নাম-সঙ্কীর্তন দ্বারাই তাহা লাভ হইয়া থাকে।

হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্‌।

কলৌ নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা।। (বৃহন্নারদীয়ে ৩৮/১২৬)

অনুবাদঃ- কলিযুগে হরিনাম বিনা জীবের অন্য কোন গতি নাই; অন্য কোন গতি নাম; অন্য কোন গতি নাই; নিরন্তর হরিনামই একমাত্র গতি।

E যজ্ঞানাং জপোযজ্ঞহস্মি

E কলিযুগের ধর্ম হরিনাম সার  ----- অন্য কোনো ধর্ম

E কলিযুগে ধর্ম হয় হরিনাম সংকীর্তন ---- এতদর্থে অবতীর্ণ ------

E        কলিকালে নামরূপে কৃষ্ণ-অবতার।  নাম হইতে হয় সর্ব্বজগৎ নিস্তার।

 

আমরা শ্রীবিগ্রহ অর্চন করব কেন?

 

E        সর্ব্বোপাধি বিনির্মুক্তম্‌ তৎপরত্বেন নির্মলম্‌

হৃষিকেণ হৃষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে।। (ভঃরঃসিঃ ১/১/১২)

অনুবাদঃ- ভক্তি বা প্রীতিমুলক সেবার অর্থ হচ্ছে সবকটি ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের ঈশ্বর পরমেশ্বর ভগবানের সেবায় লাগানো। যখন জীবাত্মা পরমেশ্বরের সেবায় নিযুক্ত হন তখন দুইটি পার্শ্বফল লক্ষ্য করা যায় একটি হচ্ছে সমস্ত জড় উপাধি থেকে মুক্ত হওয়া যায় এবং কেবলমাত্র ভগবানের সেবায় যুক্ত থাকার ফলে ইন্দ্রিয়গুলি পরিশুদ্ধতা লাভ করে।

E ভগবান অধোক্ষজ

E সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবৎ শ্রবণ, মথুরাবাসাদি শ্রদ্ধায় শ্রীমূর্তিসেবন

E নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ -----

E প্রতিমা নহ তুমি সাক্ষাদ ব্রজেন্দ্রনন্দন

 

E        শৈলী দারুময়ী লৌহী লেপ্যা লেখ্যা চ সৈকতী।

মনোময়ী মণিময়ী প্রতিমাষ্টবিধা স্মৃতা।। (ভাঃ- ১১/২৭/১২)

অনুবাদঃ- শিলা, দারু, ধাতু, ভূমি, আলেখ্য, বালুকা, মন এবং মণি এই অষ্টপ্রকারে ভগবানের শ্রীবিগ্রহ আবির্ভূত হতে পারেন।

 

E প্রহ্লাদ মহারাজ শ্রবণং কীর্তনং বিষ্ণোঃ স্মরণং পাদসেবনম্‌।

অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম্‌।।

 

E ইন্দ্রিয়গুলি সরাসরি ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। (অগ্নি স্পর্শ করতে হলে অগ্নি হতে হবে)

 

E        স বৈ মন কৃষ্ণ পদারবিন্দয়ো

র্বচাংসি বৈকুণ্ঠগুণানুবর্ণনে।

করৌ হরের্মন্দিরমার্জনাদিষু

শ্রুতিং চকারাচ্যুতসৎকথোদয়ে।। (ভাঃ ৯/৪/১৮)

অনুবাদঃ- মহারাজ অম্বরীষ সর্বদা তাঁর মনকে কৃষ্ণের পাদপদ্মে, তাঁর বাক্যকে পরমেশ্বর ভগবানের গুণ বর্ণনায়, তাঁর হস্তাদি হরিমন্দির মার্জনাদিতে, তাঁর কর্ণকে কৃষ্ণ কথা শ্রবনে নিযুক্ত করেছিলেন।

 

E        অর্চ্যে  বিষ্ণৌ  শিলাধীর্গুরুষু নরমতির্বৈষ্ণবে জাতিবুদ্ধি-

র্বিষ্ণোর্বা বৈষ্ণবানাং কলিমলমথনে পাদতীর্থেহম্বুবুদ্ধিঃ।

শ্রীবিষ্ণোর্নাম্নিমন্ত্রে সকলকলুষহে শব্দসামান্যবুদ্ধি-

র্বিষ্ণৌ সর্বেশ্বরেশে তদিতরসমধীর্যস্য বা নারকী যঃ।। (পদ্মপুরাণ)

অনুবাদঃ- যে ব্যক্তি পরমেশ্বর ভগবানের শ্রীবিগ্রহকে পাথর, কাঠ বা ধাতু নির্মিত বলে মনে করে, ভগবানের নিত্য পার্ষদ শ্রীগুরুদেবকে একজন সাধারন মরনশীল মানুষ বলে গন্য করে, বৈষ্ণব ভক্তকে কোনো বিশেষ জাতির অন্তভূর্ক্ত বলে মনে করে, কিংবা কলিযুগের সমস্ত কলুষ নাশ করতে সক্ষম বিষ্ণু বা বৈষ্ণবের চরণ ধৌত জলকে সাধারন জল বলে মনে করে, সকল কলুষ হরনকারী ভগবানের পবিত্র নাম বা ভগবান সম্বন্ধীয় মন্ত্রকে সাধারণ শব্দের সমতুল্য মনে করে এবং সর্বেশ্বরেশ্বর বিষ্ণুকে দেবতাদের সমকক্ষ বলে মনে করে, সেই ব্যক্তি নারকীয় বুদ্ধির অধিকারী। যে ব্যক্তি এইভাবে চিন্তা করে, সে নিঃসন্দেহে নরকের বাসিন্দা।

 

E শ্রীবিগ্রহ যে না মানে সেই তো পাষন্ড

E সাধারন মানুষকে আকর্ষন করে প্রচারের ক্ষেত্রে

 

E ভগবান বলেছেন আমার পূজা কর (মদযাজী) তাই করতে হবে।

E আমরা পূর্বতন আচার্য দের অনুগামী। তাঁরা শ্রীবিগ্রহ সেবা করতেন, এমনকি তাদের সেবিত শ্রীবিগ্রহ এখনও সেবিত হচ্ছে তাই আমরাও সেবা করব।

 (সাক্ষী গোপাল, আলালনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, রঘুনন্দন সেবিত গোপাল, পিসিমার গৌর-নিতাই, ক্ষীর চোরা গোপীনাথ, বিষ্ণুপুরের কৃষ্ণ-বলরাম, পুরীধামের জগন্নাথ, রাজাপুরের জগন্নাথ, কালনার গৌর-নিতাই, মদন-মোহন, কৃপণ ধনী ব্যক্তি পয়সা তো লাগছে না, জামাই বিনোদ ইত্যাদি।)

 

 

২য় ক্লাসঃ-

Values and Attitude (গুরুত্ব ও মনোভাব )

· কীর্তন (৫ মিনিট)

· আচমন ও সামান্য অর্ঘ্য (১৫ মিনিট)

· মন্ত্র (১৫ মিনিট)

 

ব্রেন স্ট্রোমঃ- ১৫ মিনিট

ক) একজন সুদক্ষ পুজারী কাকে বলব? কি কি থাকতে হবে? অথবা কি কি গুনাবলীর দ্বারা একজন সুদক্ষ পুজারীর আচরণ প্রকাশ পায়?

E বিশ্বাস, পঞ্চরাত্রিক দীক্ষা, গুরুদেবের প্রতি সুদৃঢ় বিশ্বাস, শ্রীবিগ্রহের প্রতি বিশ্বাস, কায়-মন-বাক্য দ্বারা ভগবানের সেবায় তন্ময় থাকা, সমস্ত নিয়ম-নীতি পালন, ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা মনে রাখা এবং কোনো সময়ের জন্য ভগাবানকে ভুলে না থাকা, সত্যবাদীতা, শুচিতা, নির্মল চিত্ত, বৈষ্ণবীয় উপস্থাপন, শুদ্ধতা।

E        স্মর্তব্য সততং বিষ্ণু ---

 

E        রাত্রস্ত জ্ঞান বচনং

 

E        শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা।

ঐকান্তিকী হরের্ভক্তিরুৎপাতায়ৈব কল্পতে।। (ভঃরঃসিঃ ১/২/২০১)

অনুবাদঃ- শ্রুতি, স্মৃতি, পুরাণসমূহ ও নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রকে অবহেলা করে যে হরিভক্তি, তা শুধু সমাজে উৎপাতই সৃষ্টি করে।

পঞ্চরাত্র বৈষয়িক, যৌগিক, জন্ম-মরণাদি, মুক্তিপ্রদ এবং কৃষ্ণভক্তিপ্রদ

 

খ) বিগ্রহ সেবার জন্য কি যোগ্যতা প্রয়োজন?

গ্রুপ ওয়ার্কঃ- ৮টি গ্রুপ (মোট সময় ১৫ মিনিট)

ব্রাহ্মণের গুণাবলীঃ-

গীঃ- ১৮/৪২

শমো দম তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।

জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্যম্‌ ব্রহ্ম কর্ম স্বভাজম্‌।।

ষট কর্ম নিপুন বিপ্র

বিপ্রাদ দ্বিষড়গুণ যুতাদ অরবিন্দনাভ

কৃপালু অকৃতোদ্রহ সত্যসার সম

দৈন্যতা, শুচিতা, নিয়মানুবর্তিতা, শুদ্ধতা, সময়ানুবর্তিতা

 

· শ্রী শ্রী রুক্মিনী-দ্বারকানাথ বিগ্রহ প্রতিষ্ঠা, লস-এঞ্জেলস, ১৬ই জুলাই, ১৯৬৯

     কৃষ্ণভাবনামৃত খুব সুন্দর, যারা সমস্ত নিয়ম-কানুন গুলি পালন করেন তাদের সবার জন্য উচ্চসিদ্ধির স্তরের পথ উন্মুক্ত করে, সেটাই সব। সেটাই একমাত্র শর্ত। অন্যথায় অনুকরন করে কেউ যদি মনে করে আমিও ওরকম হতে পারি। সে যদি হতে পারে আমিও পারবো। না। সেটা শ্রীল রূপ গোস্বামী পাদ নিষেধ করেছেন।

      শ্রুতি-স্মৃতি-পুরাণাদি-পঞ্চরাত্র বিধিং বিনা।

ঐকান্তিকী হরের্ভক্তিরুৎপাতায়ৈব কল্পতে।।

যদি আমরা শধুমাত্র অনুকরন করি, ওঃ ওটা হবে না। সুতরাং অনুকরন করার চেষ্টা করো না, শুধুমাত্র নিয়ম-কানুনগুলি পালন করার চেষ্টা কর, এটা খুব সুন্দর এবং সবার উর্ধে হরেকৃষ্ণ জপ করো তুমি অবশ্যই শুদ্ধ হবে। শুদ্ধতা ছাড়া রাধা-কৃষ্ণ স্পর্শ করা যায় না। এটাই বেদে বর্ণনা করা হয়েছে। যতক্ষন না তুমি ব্রহ্ম হচ্ছ ততক্ষন তুমি ব্রহ্মে আসতে পারবে না। যেমন যতক্ষন না একজন আগুনের গুণ সম্পন্ন হচ্ছে ততক্ষন সে আগুনের নিকট আগমন করতে পারবে না। কারন তাপমাত্রার সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইহা অবশ্যই পুড়বে, যেমন এখানে আগুন আছে, আমি তাপ অনুভব করছি, কিন্তু অগ্নির মধ্যে যে শিখা আছে তারা সেটা অনুভব করছে না, কারন তাদের তাপমাত্রা একই আছে।

     অনুরূপভাবে ব্রহ্ম উপলব্ধি ব্যতিরেকে, আত্ম উপলবদ্ধি ব্যতিরেকে, আত্ম অনুভূতি ব্যতিরেকে, কেউ রাধা-কৃষ্ণ স্পর্শ করতে পারে না। কৃষ্ণ হচ্ছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান। সেটা ভগবদগীতায় উক্ত হয়েছে। পুরুষম শ্বাশ্বতম্‌ অতএব নিজেকে খুব পবিত্র রাখতে হবে। অন্যথায় তুমি কৃষ্ণকে স্পর্শ করতে পারবে না। সেটা সম্ভব নয়। এটা আগুন, সুতরাং তোমাকে আগুন হতে হবে। এবং কিভাবে আগুন হবে? আগুন, তুমিও আগুন, কিন্তু এখন তোমার আগুন ঢাকা আছে। জড় শরীরের দ্বারা আবৃত আছে। অতএব তুমি এই শরীরকে চিন্ময় করো। শুদ্ধতার পদ্ধতি অনুসরন করো।

     একই উদাহরন দেওয়া হয়েছে, যেমন একটি লৌহ দণ্ড, এটা লোহা, কিন্তু যদি এটাকে আগুনের মধ্যে রাখো গরম হতে হতে তারপর লাল হয়ে যাবে, তারপর এটা আগুন, অনুরূপভাবে নিয়মিতভাবে জপ করার পদ্ধতি অনুশীলন করার ফলে গরম হতে হতে এক সময় যখন তুমি গরমে লাল হয়ে যাবে তখন তোমার শরীর কৃষ্ণের মতো হয়ে যাবে। সুতরাং আমাদের নিজেকে সর্বদা কৃষ্ণভাবনারূপ অগ্নির মধ্যে নিয়োজিত রাখতে হবে। তাহলে সবকিছু সঠিক থাকবে (হাসি) অন্যথায় এটা নিরস হয়ে যাবে এবং শুধুমাত্র মূর্তি পূজা হবে। সেটাই সব। সেটি হচ্ছে পুতুল পূজা এবং শ্রীবিগ্রহ পূজার মধ্যে পার্থক্য। যদি সেখানে কোনো প্রাণ না থাকে সেটা পুতুল পূজা, সুখ বা প্রীতিই পরমার্থ এবং যখন সেখানে প্রাণ ও অনুভূতি , কোথায় কৃষ্ণ? এখানে কৃষ্ণওঃ আমি কৃষ্ণের সেবা করব, তাকে শৃঙ্গার করব, আমি রাধারানীর সেবা করবো, তিনি এখানে আছেন, ওঃ আমাকে খুব সুন্দরভাবে সেবা করতে হবে। আমার যোগ্যতা অনুসারে সুন্দরভাবে সুসজ্জিত করবো।

     এইভাবে যদি তুমি সর্বদা কৃষ্ণের চিন্তায় নিমগ্ন থাকো তাহলে তুমিই অগ্নি। একটা উদাহরন দেওয়া হয়েছে, নিজেকে অগ্নির মধ্যে রাখো এবং যদি তুমি মনে করো যে এটা একটা ধাতু নির্মিত পুতুল, বলার উদ্দেশ্য হল মূর্তি ....... যে যথামাং প্রপদন্তে তাংস্তথৈব ভজাম্যহম্‌। যদি তুমি মনে করো এটা একটা ধাতু নির্মিত পুতুল তাহলে চির তরের জন্য ইহা তোমার কাছে ধাতুর পুতুল হয়ে থাকবে। কিন্তু যদি তুমি নিজেকে কৃষ্ণভাবনামৃতের অতি উচ্চ স্তরে উন্নীত কত তাহলে এই কৃষ্ণই তোমার সঙ্গে কথা বলবে, এই কৃষ্ণই তোমার সাথে কথা বলবে।

 

 

 

৩য় ক্লাসঃ-

Bhoga Offering (ভোগ নিবেদন )

· কীর্তন (৫ মিনিট)

· ছাত্ররা আচমন উপস্থাপন করবে (১৫ মিনিট)

· শ্লোক বা মন্ত্র উচ্চারন (১৫ মিনিট)

 

Whole Class Discussion:-

· আমরা কেন কৃষ্ণকে ভোগ নিবেদন করব?  (১০ মিনিট)

- ফ্লিপ চার্টে তালিকাভুক্তকরন

- ভগবদ্গীতা থেকে নির্বাচিত কোড

ক) যজ্ঞাশিষ্টশিনো (৩/১৩), যৎ করোষি (৯/২৭), যজ্ঞার্থাৎ কর্মনো (৩/৯), পত্রং পুষ্পং ফলং (৯/২৬), শুভাশুভ ফলৈরেবং (৯/২৮), আহার শুদ্ধ সত্ব শুদ্ধি, ভোক্তারং যজ্ঞ তপসাং (৫/২৯), ইষ্টান ভোগান হি বো দেবা (৩/১২), ঈশাবাস্যং ইদং সর্বং (ঈশো -১), প্রসাদে সর্বদুঃখনাং (২/৬৫),

খ) ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্যক্তি, আমাদের যেমন ক্ষুদা পায়, তাঁরও ক্ষুদা পায়।

গ) ভালোবাসার সম্বন্ধ,

ঘ) ভালোবাসার আদান-প্রদান,

ঙ) কৃষ্ণ শুদ্ধ প্রসাদ পাওয়ার সুযোগ দিচ্ছেন,

চ) কৃষ্ণ বড় দয়াময় করিবারা জিহ্বা জয়, স্বপ্রসাদ অন্ন দিলা ভাই।

ছ) শ্রীকৃষ্ণকে ভোগ দিলে প্রসাদ পাওয়া যায়।

জ) দদাতি প্রতিগৃহ্নাতি

ঝ) খাদ্যের শুদ্ধিকরন জল ফিল্টার করে খাওয়া মুচ্যন্তে সর্ব কিল্বিষৈ।

ঞ) জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস তাই আমাদের দায়িত্ব ভোগ নিবেদন করা ।

- মহাপ্রসাদ কি?

 

Whole Class Discussion:-

· শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করছেন কি না কি করে বুঝব? (১০ মিনিট)

ফ্লিপ চার্টে তালিকাভুক্তকরন এবং পয়েন্টগুলি আলোচনা

উত্তরঃ- ক) ভোগের উপর তুলসী দেওয়া আছে কিনা?

খ) ভক্তির সহিত দেওয়া হয়েছে কি না? (বিদুরের ঘরে শাক)

গ) শাস্ত্র নিয়ম অনুসারে নিবেদন করা হয়েছে কি না?

ঘ) প্রীতি ও ভালোবাসার সহিত হয়েছে কি না? (পত্রং পুষ্পং ফলং তোয়ং)

ঙ) শুদ্ধ কি না? উদেশ্য ঠিক কি না?

চ) ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেন কি না? (ডালি ডালনা, দুগ্ধ)

ছ) ঝাল, টক, পোড়া, দুর্গন্ধ, পচা, বাসী, অরুচিকর ইত্যাদি থেকে মুক্ত কি না?

জ) ভক্তি সহকারে নিবেদিত হয়েছে কি না?

ঝ) শাস্ত্রের, গুরুদেবের আদেশ অনুসারে হয়েছে কি না?

ঞ) নিয়মানুবর্তিতা ও পরিস্কার-পরিচ্ছন্নতা অনুসারে নিবেদিত হয়েছে কি না?

 

P        অবজানন্তি মাং মূঢ়া মানুষীং তনুমাশ্রিতম্‌।

পরং ভাবমজানন্তো মম ভূতমহেশ্বরম্‌।। (গঃ ৯/১১)

অনুবাদঃ- আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই, তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তাঁরা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না।

 

P         নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ (সত্যভামার তুলাব্রত)

P         শৈলী দারুময়ী লৌহী

P         প্রতিমা নহ তুমি

P        আর দুই জন্মে মুই

 

প্রমানঃ- ভগবান ভোগ গ্রহন করেন।

সাক্ষী গোপাল, আলালনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, রঘুনন্দন সেবিত গোপাল, পিসিমার গৌর-নিতাই, ক্ষীর চোরা গোপীনাথ, বিষ্ণুপুরের কৃষ্ণ-বলরাম, পুরীধামের জগন্নাথ, রাজাপুরের জগন্নাথ, কালনার গৌর-নিতাই, মদন-মোহন, কৃপণ ধনী ব্যক্তি পয়সা তো লাগছে না, জামাই বিনোদ ইত্যাদি।

 

ফ্লিপ চার্ট

· ছয় রকমের মূল ভোগ নিবেদন

ক) বাল্য ভোগ,  খ) প্রাতঃ ভোগ, গ) মধ্যাহ্ন ভোগ, ঘ) বৈকালিক ভোগ, ঙ) সান্ধ্য ভোগ, চ) রাত্রিকালীন ভোগ।

 

কেমনভাবে ভোগ নিবেদন করা হবে? উপস্থাপন করা

ভক্তরা অভ্যাস করবে।

· ফিড ব্যাক

· প্রশ্ন ও উত্তর।

 

প্রধান তিনটি জিনিস থাকতে হবেঃ-

১) ভক্তি (Devotion)

২) গুরু ও শাস্ত্রের নির্দেশ অনুসারে।

৩) পরিস্কার-পরিচ্ছন্নতা (Cleanliness)

 

ভক্তি কি? (What is Bhakti)

পত্রং পুষ্পং ফলং তোয়ং

সর্বোপাধি বিনির্মুক্তং

অন্যাভিলাষিতা শুন্যং

কিভাবে বুঝব একজনের ভক্তি আছে কিনা?

দুর্যোধন ------ বিদুর ------ লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম

ভক্তের দ্রব্য ভগবান কাড়ি কাড়ি খান  

 

 

চতুর্থ ক্লাস

আরতি

· কীর্তন (৫ মিনিট)

· ছাত্ররা আচমন উপস্থাপন করবে (১৫ মিনিট)

· শ্লোক বা মন্ত্র উচ্চারন (১৫ মিনিট)

শিক্ষকের মন্তব্য

· আরতি সম্পর্কে ব্যাখ্যা।

· আরতির প্রতিটি উপকরনের ব্যাখ্যা। শ্রীল প্রভুপাদের উক্তি অনুসারে।

· ছাত্র-ছাত্রীরা আরতি প্রদর্শন করবেন। (২০ মিনিট)

· ঘৃত সলতে তৈরী ও কিভাবে বানাবে দেখানো। (১৫ মিনিট)

o   ধূপ পরিবেশ শুদ্ধ করার জন্য, সুন্দর সুগন্ধ পরিবেশ সৃষ্টি, সুগন্ধে মনের প্রফুল্লতা, প্রফুল্ল মনে ভগবানের চিন্তায় মনোনিবেশ করার উপযোগীতা।

o   দীপ দর্শন শুভ, মাঙ্গলিক দ্রব্য, ভগবানের চরন, বক্ষ, মুখমণ্ডল দর্শন করার জন্য।

o   অর্ঘ্য মাঙ্গলিক দ্রব্য (দূর্বাঘাস, কুশ ঘাস, ফুল, অক্ষত, তিল, সাদা সরিষা, বার্লি ও গন্ধ)

o   বস্ত্র উপহার, বস্ত্র দান।

o   ফুল ভগবানের পছন্দ, ফুল ভগবানের স্মিত হাস্যোজ্জ্বল মখমণ্ডলের প্রতীক, ভগবানের সুখ বিধান।)

o   চামর মশা, মাছি তাড়ানোর জন্য, রাজকীয় ভাব প্রদর্শন, সম্মান প্রদর্শন।

o   পাখা শীতল বায়ু সেবন।

 

 

 

 

পঞ্চম ক্লাস

মন্ত্র এবং ধ্যান

· কীর্তন (৫ মিনিট)

· ছাত্ররা আচমন উপস্থাপন করবে (১৫ মিনিট)

· শ্লোক বা মন্ত্র উচ্চারন (১৫ মিনিট)

 

Whole Class Discussion:-

What is Mantra? (মন্ত্র কি?)  (৫ মিনিট)

ফ্লিপ চার্ট  (১৫ মিনিট)

ব্রেন স্ট্রমঃ-

কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে অন্য মন্ত্রের কি প্রয়োজন?

(প্রভুপাদ কোড ভাঃ ৮/৩/১)

শ্রীশুকদেব গোস্বামী বললেন তারপর গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ে স্থির করে, তার পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্নরূপে যে মন্ত্র শিকেছিল, এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যা তার স্মরণ হয়েছিল, তা জপ করেছিল

 

Brain Strom

 

What is Meditation?

· কল্পনা সর্বদাই কল্পনা এবং তার ফল কেবল কল্পনাতেই পর্যবসিত হয়। (ভাঃ- ৩/২৮/২১)

Some Misconception

· মনোময়ম্‌ হচ্ছে মনের ভিতর ভগবানের স্বরূপ অঙ্কন। এইটি আটটি বিভিন্ন প্রকারে ভগবানের রূপ প্রকাশের একটি; এটি কল্পনা নয়। (ভাঃ-  ৩/২৮/৩০)

মানস পূজা  

· মানস পূজা কি ব্যাখ্যা

· ব্রাহ্মন ও পায়েস রান্নার কাহিনী। (ভ র সি ১০ অধ্যায়)

· কৃপন ধনী ব্যাক্তির পায়েস রান্না করতে গিয়ে বেশী চিনি পড়ে যাওয়ার কাহিনী। বল্লভাচার্যের শিষ্য। পয়সা তো লাগছে না।

· অধিক দুগ্ধজাত দ্রব্য গ্রহনে রঘুনাথ দাস গোস্বামীর অজীর্ণতা। (মানসে পায়েস রান্না করে ভগবানকে নিবেদন, তারপর মহাপ্রসাদ গ্রহন)  

· নকুল ব্রহ্মচারীর মনে মনে মহাপ্রভুর জন্য কানাই নাটশালা পর্যন্ত রাস্তা বানানো।

· শ্রীনিবাস আচার্য রাধারানীর হারানো নূপূর খুঁজে বের করা এবং রাধারানীর চর্বিত তাম্বুল উপহার প্রদান।

· শ্রীমতি রাধারানী ফুল তুলছেন। ধ্যানে রূপ গোস্বামী দর্শন করছেন।

 

 

মন্ত্রের প্রকারভেদঃ-

৬ প্রকার মন্ত্র

১) ধ্যান মন্ত্র

২) বীজ মন্ত্র

৩) মূল মন্ত্র

৪) স্তুতি এবং স্তোত্র

৫) প্রণাম মন্ত্র

৬) গায়ত্রী মন্ত্রে

 

· যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র তাহলে অন্যান্য মন্ত্রে আর কি প্রয়োজন?

 

 

ষষ্ঠ ক্লাস

ষোড়শ উপাচার

 

 

· কীর্তন (৫ মিনিট)

· ছাত্ররা আচমন উপস্থাপন করবে (১৫ মিনিট)

· শ্লোক বা মন্ত্র উচ্চারন (১৫ মিনিট)

 

Whole Class discussion:-

ফ্লিপ চার্ট

১) শ্রীবিগ্রহ সেবা কি?

     · ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি বিধান করা।

     · ভক্তির প্রধান ৫ অঙ্গের মধ্যে একটি(সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবত শ্রবন, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন)  

· ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিয়োজিত করার ও শুদ্ধ করার প্রধান উপায় স্বরূপ। (স বৈ মনঃ কৃষ্ণপদারবিন্দয়ো.--)

 

Positive

· প্রচার

E প্রভুপাদ উৎসব করার ব্যাপারে জোর দিয়েছেন

E জনসাধারনকে আকর্ষন করার জন্য শ্রীবিগ্রহকে আকর্ষনীয় করে তুলতে হবে।

E যদি আমরা শ্রীবিগ্রহকে শৃঙ্গার করি, ষোড়শ উপাচারে শ্রীবিগ্রহের পূজা করি তাহলে একটা সুন্দর আধ্যাত্মিক জগৎ গড়ে উঠবে।

E আমাদের মন শ্রীকৃষ্ণের চিন্তায় নিমগ্ন থাকবে।

E নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ --- ।

E শ্রীবিগ্রহ স্বয়ং কৃষ্ণ

E প্রতিমা নহ তুমি সাক্ষাদ্‌ ---

E শৈলী দারুময়ী ---

E অর্চা অবতার ---

E আরও দুই জন্মে মুই ---

Negetive

E বৈদিক ক্রিয়াকর্ম।  

E কেবল হরেকৃষ্ণ জপই যথেষ্ট।

E অর্থের অপচয়। সময়ের অপচয়।

E শুধুমাত্র কনিষ্ঠ ভক্তদের জন্য।

E কনিষ্ঠ থাকুক মন্দিরে শুধু ঘণ্টা নাড়িবারে।

 

 

২) কেন আমরা শ্রীবিগ্রহ সেবা করব? অথবা শ্রীবিগ্রহ সেবা করে কি উপকার আমরা পেতে পারি? (মধ্য ২৪/৩৩৪)

     E ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন।

     E আত্মশুদ্ধির জন্য

     E আমাদের অজ্ঞতা দুর করার জন্য

     E মন শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়।

     E শ্রীকৃষ্ণের নির্দেশ আমাদের প্রতি মন্মনা ভব মদ্ভক্ত।

     E অংশের কাজ পূর্ণের সেবা করা।

     E জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।

     E দাসের কাজ প্রভুর সেবা করা।  

     E ভগবান নির্বিশেষ নন, তিনি একজন ব্যক্তি। তাই তার সেবা।

     E ভগবদ্ধামে গিয়ে ভগবানের সেবা করতে হবে। তাই এখানে অভ্যাস করতে হবে।

Explain (ব্যাখ্যা)

What is 16 upacara? (ষোড়শ উপাচার)

· ষড় শুদ্ধি (স্থান শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, আত্ম শুদ্ধি, চিত্ত শুদ্ধি, মন্ত্র শুদ্ধি, মূর্তি শুদ্ধি)

· সপ্ত আসন ( মন্ত্র আসন, স্নান আসন, অলঙ্কার আসন, যাত্রা আসন, ভোগ আসন, পর্যঙ্ক আসন, শয়ন আসন) ব্যাখ্যা এবং সেগুলি প্রতিদিন কখন ব্যবহৃত হয়।

· ছয় মন্ত্র ( ধ্যান মন্ত্র, বীজ মন্ত্র, মূল মন্ত্র, স্তুতি-স্ত্রোত্র মন্ত্র, প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র)

· গোলোক যন্ত্র পীঠ পূজা।

 

 

সপ্তম ক্লাসঃ-

· কীর্তন (৫ মিনিট)

· ছাত্ররা আচমন উপস্থাপন করবে (১৫ মিনিট)

· শ্লোক বা মন্ত্র উচ্চারন (১৫ মিনিট)

 

16 Upacara (ষোড়শ উপাচার) Practical

ইদং আসনম্‌ স্বাগতম্‌

     পাদ্যং অর্ঘং আচমনিয়ম্‌।

এষঃ মধুপর্ক পুনরাচমনিয়ম্‌

     স্নানম্‌ বস্ত্রং অলঙ্কারম্‌।

গন্ধঃ পুষ্প ধূপঃ দীপঃ

     ইদং নৈবেদ্যম্‌ নমস্কারম্‌।।

পূজার প্রস্তুতিঃ-

ষোড়শ উপাচারের প্রতিটি উপকরন ফ্লিপচার্টে লেখা এবং সেগুলি কিভাবে তৈরী করবেন ব্যাখ্যা।

উপাচারগুলি ফ্লিপচার্টে লিখে ছাত্রদের ভাগ করে দেওয়া কে কোনটা তৈরী করবে।

শিক্ষক ষোড়শ উপাচার উপাস্থাপন করবেন এবং ছাত্ররা সাহায্য করবেন।

ষোড়শ উপাচার উপকরণ সমূহঃ-

পাদ্যঃ- পদ্ম ফুলের পাপড়ি, তুলসীপাতা, দূর্বাঘাস, শ্যামাচাল। (পক্ষে গোলাপ জল অথবা গোলাপের পাপড়ি দিতে হবে পরিস্কার জলে)

অর্ঘ্যঃ- ফুল, আতপ চাল, কুশাগ্র, যব, তিল, সাদা সরিষা, দূর্বাঘাস, গন্ধ। (পক্ষে পরিস্কার জলে গন্ধ (চন্দন বাটা) মেশাতে হবে)

আচমনঃ- জায়ফল, লবঙ্গ, কাকোলা।

মধুপর্কঃ- দুধ, দই, ঘি, মধু, মিছরির জল। (পক্ষে দই, মধু এবং ঘি এর সংমিশ্রন)

 

· All the student will start practice (সমস্ত শিক্ষার্থীরা অভ্যাস করবে। )

· Student will learn how to clean the Parafernalia (শিক্ষার্থীরা শিখবে কিভাবে বাসনপত্র পরিস্কার করতে হবে।

পূজা)

· প্রশ্ন ও উত্তর

 

অষ্টম ক্লাস

ভগবানের রূপ

Whole Class Discussion:-

· শ্রীবিগ্রহ অর্চনে দীক্ষা গুরুর ভূমিকা কি?

· এই রূপ পরিস্থিতে আমরা কি করব?

     E যখন গুরু এই জগৎ থেকে চলে যান।

     E যখন কোনো গুরুর পতন হয়।

     E অর্চনে শিক্ষাগুরুর কি ভূমিকা আছে?

     E এখানে শ্রীল প্রভুপাদের কি ভূমিকা আছে?

 

· Installed and Uninstalled, what does this means?

· শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা কি?

· প্রাণ প্রতিষ্ঠা বিহীন বিগ্রহ কি?

· বিভিন্ন রূপের পূজার প্রেরণা কি?

Quotes:- SB 11/27/13, 14, 15, 16, 17

 

Flip Chart

শ্রীবিগ্রহ কি?

E ভগবানের অবতার, অর্চা অবতার।

E নাম বিগ্রহ স্বরূপ ----

E প্রতিমা নহ তুমি সাক্ষাদ্‌ ---- (সাক্ষী গোপাল, মদন মোহন, কৃষ্ণ বলরাম, জগন্নাথ, ক্ষীরচোরা গোপীনাথ, আলালনাথ)

E নাম নামী অভিন্ন (সত্যভামার তুলাব্রত)

E শৈলী দারুময়ী লৌহী --- (অনুমোদিত পোষ্টবক্স)

Brain Strom

শ্রীবিগ্রহ কি কি উপাদানে গঠিত হয়?

শৈলী দারুময়ী -----

আর অন্য কোনো উপাদান ব্যবহার করা যেতে পারে কি না?

 

Lecture

কি কি শ্রীবিগ্রহ পূজা শ্রীল প্রভুপাদ ইস্কনে অনুমোদন করেছেন?

মন্দিরে শ্রীবিগহ সেবার সঠিক মনোভাব কি হওয়া উচিত ? কেন?

দেবতা পূজা বৈষ্ণবদের জন্য নয় কেন? (গীঃ- ৭/২০, ২২, ২৩, ৯/২৩,২১,২৫)

 

সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন

Whole Class Discussion:-

সম্বন্ধ মানে কি? এটা গুরুত্বপূর্ণ কেন? শ্রীবিগ্রহ অর্চনে ইহার কাজ কি?

Flip Chart

ভগবান শ্রীকৃষ্ণের সাথে আপনার সম্বন্ধ কি?

শ্রীকৃষ্ণ

     প্রভু আমি ভৃত্য

     বন্ধু

     বাৎসল্য পুত্র

     পতি প্রেমিক

 

বৃন্দাবনে শ্রীগোবিন্দদেব।

গোবর্ধনে শ্রীহরিদেব।

মথুরাতে শ্রীকেশবদেব।

দাউজী বলদেব।

সম্বন্ধঃ-

জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।

নাহং বিপ্র ন চ নরপতি ----

 

শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস নাম।

কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ পঞ্চ প্রধান।।

 

হাস্যোদ্ভুতস্তথা বীর করুন রৌদ্র ইত্যাপি।

ভয়ানক স বীভৎস ইতি গৌনশ্চ সপ্তধা।। (ভ র সি ২/৪/১১৬)

 

হাস্য অদ্ভুত বীর করুন রৌদ্র বীভৎস ভয়।

পঞ্চবিধ ভক্তে গৌন সপ্ত রস হয়।।

পঞ্চরস স্থায়ী ব্যাপি রহে ভক্ত মনে।

সপ্তরস আগন্তুক পাইয়ে কারনে।।

 

দিন অনুসারে ভগবানের পোষাকের রং

রবিবারঃ- গ্রহ সোনা অথবা রুবি

          রং স্বর্ণ অথবা লাল

সোমবারঃ-    গ্রহ মুক্তা

          রং সাদা অথবা রুপালী

মঙ্গলবারঃ-    গ্রহ coral

          রং লাল অথবা গোলাপী

বুধ বারঃ-    গ্রহ পান্না

          রং সবুজ

বৃহস্পতি বারঃ- গ্রহ নীলকান্ত মনি

          রং হলুদ অথবা কমলা

শুক্রবারঃ-    গ্রহ হীরা

          রং সাদা, রুপালী, স্বর্ণ, মিশ্র রং অথবা যেকোনো রং 

শনিবারঃ-     গ্রহ - Blue Sapphire (মনি)

          রং বেগুনী, নীল অথবা কালো

একাদশীঃ-    গ্রহ স্বর্ণ অথবা রুপালী

          রং লাল অথবা গোলাপী

পূর্ণিমাঃ-     গ্রহ মুক্তা

          রং সাদা অথবা রুপালী

অমাবশ্যাঃ-    গ্রহ স্বর্ণ

          রং কালো

         

 

 

 

 

নবম ক্লাস

Purity and Cleanliness

শুদ্ধতা এবং পরিস্কার-পরিচ্ছন্নতাঃ

Flip Chart

Brain Strom

What is cleanliness? পরিচ্ছন্নতা কি? তাদের অনুভূতি।

বিভিন্নরকম পরিচ্ছন্নতা অভ্যান্তরীন ও বাহ্যিক। (দিতি ও ইন্দ্র)চ

Puntuality & Cleanliness

নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্নতা

নিয়মানুবর্তিতা বলতে কি বোঝায়?

নিয়মানুবর্তিতার দুটি দিক নিত্য এবং নৈমিত্তিক।

মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে ---

বিপ্র বিপ্র নহে ---- চণ্ডালোপি

 

কোড ভাঃ- ৯/৮/২২ অথবা গীঃ- ১৩/৮-১২

Flit Chart

ষড় শুদ্ধি

স্থান শুদ্ধি, দ্রব্য শুদ্ধি, আত্ম শুদ্ধি, চিত্ত শুদ্ধি,(শম দম তপ, ওঁ অপবিত্র, হরে কৃষ্ণ)  মন্ত্র শুদ্ধি, মূর্তি শুদ্ধি।

পবিত্রতাঃ- কাহিনী

দিতির ব্রত এবং অপবিত্র অবস্থায় শুয়ে পড়ছিলেন  আর ইন্দ্র সেই সুযোগে দিতির গর্ভে প্রবেশ করে গর্ভ নষ্ট করার চেষ্টা করেছিলেন।

 

Cleaning Parapharnalia

Make Group

শ্রীবিগ্রহহারাধন নিত্য নানা ------

চেতো দর্পন মার্জনম্‌

আচমন কি? কেন আচমন করা প্রয়োজন?

সামান্য অর্ঘ্যঃ-

বিশেষ অর্ঘ্যঃ-

সামান্য আচমনঃ-

বিশেষ আচমন

কখন কখন আচমন করতে হয়।

 

Purity is the Fource.

            Utility is the Principle.

Books are the Basis.

            Preaching is the Essance.

 

óThe process of Krishna Conciousness makes are happy especialy at home.

E One need only chant Hare Krishna Mahamantra.

E Accept only Krishna Prasadam.

E Have some discussion on book like Bhagvat Gita and Srimad Bhagvatam.

E Engage oneself in Deity Worship.

 

Cleanliness:-

পরিস্কার পরিচ্ছন্নতা কি?

কিভাবে পরিস্কার পরিচ্ছন্নতা এবং সময়ানুবর্তিতা ভগবানের কাছে যেতে সাহায্য করে?

Quote:-

SB 9/8/22

যে দেহভাজস্ত্রিগুণপ্রধানা

     গুণান্‌ বিপশ্যন্ত্যত বাতমশ্চ।

যন্মায়য়া মোহিত চেতস্বস্তং

     বিদুঃ স্বসংস্থংন বহিপ্রকাশঃ।।

 

 

BG 13/8-12  অমানিত্বম

 

ব্রাহ্মনের গুনাবলীঃ-

ভাঃ ৭/৯/১০

জ্ঞানং চ সত্যং চ দমঃ শ্রুতং চ

     হি অমাৎসর্য্যম হিঃ তিতিক্ষানুসয়া।

যজ্ঞশ্চ দানম্‌ চ ধৃতিঃ সমশ্চ

মহাব্রতা দ্বাদশ ব্রাহ্মনস্য।।

          (-সনক সুজাতা গ্রন্থ )

 

ভাঃ- ১/১৬/২৬

সত্যং শৌচং দয়া ক্ষান্তিস্ত্যাগঃ সন্তোষ আর্জবম্‌।

শম দমস্তপঃ সাম্যং তিতিক্ষোপরতিঃ শ্রুতম্‌।।

 

ভাঃ- ৭/১১/২১

শমো দম তপ শৌচং  সন্তোষঃ ক্ষান্তিরার্জবম্‌।

জ্ঞানং দয়া অচ্যুত আত্নত্বম্‌ সত্যং চ ব্রহ্মলক্ষনম্‌।।

 

গীঃ- ১৮/৪২

শমো দম তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ।

জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্যম্‌ ব্রহ্ম কর্ম স্বভাজম্‌।।

 

গীঃ- ১৩/১৮-১২

 

ভাঃ- ১/১৬/২৬-৩০

 

 

 

 

 

বৈষ্ণবের গুণাবলীঃ-

কৃপালু অকৃতদ্রোহ সত্যসার সম।

নির্দোষ বদান্য মৃদু শুচি অকিঞ্চন।।

সর্বোপকারক শান্ত কৃষ্ণৈকশরণ।

অকাম নিরীহ স্থির বিজিত ষড়গুণ।।

মিতভুক অপ্রমত্ত মানদ অমানি।

গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৌনী।।

 

 

 

Waking the Deity and giving Rest

Acaman

Kirtan

Mantra

 

Demonstration

Q & A

Practice

 

Authencity (প্রামাণিকতা)

Acaman

Kirtan

Mantra

 

Whole Class Discussion

Explain Pancaratra vidhi and Bhagvvat vidhi.

দুই লাইনে ট্রেন চলে। পঞ্চরাত্র বিধি, ভাগবত বিধি।

নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ।

বহু শ্রীবিগ্রহের কাহিনী

সাক্ষী গোপাল, আলালনাথ, অগ্রদ্বীপের গোপীনাথ, রঘুনন্দন সেবিত গোপাল, পিসিমার গৌর-নিতাই, ক্ষীর চোরা গোপীনাথ, বিষ্ণুপুরের কৃষ্ণ-বলরাম, পুরীধামের জগন্নাথ, রাজাপুরের জগন্নাথ, কালনার গৌর-নিতাই, মদন-মোহন, কৃপণ ধনী ব্যক্তি পয়সা তো লাগছে না, জামাই বিনোদ, জয়পুরের রাজা জয়সিংহ ও শ্যাম সুন্দর, বাঁকুড়া বিষ্ণুপুরের শ্রী শ্রী কৃষ্ণ-বলরাম, রঘুনাথের গোপাল ইত্যাদি।

 

Brain Strom

Flip Chart

What is Deity? Archa Avatar

What is Idol?

অনুমোদিত পোস্ট বক্স। শৈলী, দারুময়ী।

 

Festival

Acaman

Kirtan

Mantra

 

Whole Class Discussion

Explain about festival.

Q&A

 

 

Unity and diversity

(বিভিন্নের মধ্যে ঐক্য)

Acaman

Kirtan

Mantra

 

Whole Class Discussion

Explain about Unity and Diversity

বিভিন্ন সেবা কিন্তু উদ্দেশ্য এক। শ্রীকৃষ্ণের সন্তুষ্টিবিধান। যেমন, রান্না করা, ড্রেস করা, পূজা করা, আরতি করা ইত্যাদি। 

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.