জাত কর্ম
আসন্ন প্রসবা
বধূর সুখ-প্রসবের জন্য শোষ্যন্তী হোম কর্তব্য।
প্রয়োজনীয় উপকরণঃ
১) ধান
২) যব
৩) অক্ষত শিলা
৪) ঘি
৫) সোনার চামচ
·যখন শিশু ভূমিষ্ট হবে তখন পিতা নাড়ী ছেদনের পূর্বে শিশুকে
পরিস্কার করে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করবে।
মা নাভিং কৃন্তত (নাভি
ছেদন করিও না)
স্তন্যঞ্চ মা দত্ত
(স্তন্য দিও না)
এই মন্ত্র
উচ্চারণ কর পিতা তখনই স্নান করবেন এবং গুরু পরম্পরার নিকট প্রার্থনা ও মঙ্গলাচরন
(পৃ-৬৩) করবেন।
·তারপর ব্রহ্মচারী, কুমারী বালিকা, গর্ভবতী মা, দীক্ষিত
বৈষ্ণব একটা পাথরের স্লাবে চাল এবং যব চূর্ণ করে পেষন করে দেবেঅক্ষত শিলা দ্বারা। ।
·তারপর পিতা ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ট ও অনামিকা দ্বারা ঐ
চূর্ণ নিয়ে নিম্নলিখিত মন্ত্রে শিশুর জিহ্বা মার্জনা করবেন।
ওঁ ইয়ং আজ্ঞা, ইদং অন্নং
ইদং আয়ুঃ ইদং ঘৃতম্।।১।।
· তারপর পুনরায় ঘি সহ ঐ মিশ্রন সোনার চামচে নিয়ে সেই সদ্য
জাত শিশুর জিহ্বায় নিম্নলিখিত মন্ত্র সহ মার্জনা করতে হবে।
ওঁ মেধাং তে মাধব বামনৌ
মেধাং হরিঃ দধাতু।
মেধাং তে অচ্যুতানন্তৌ
আধত্তাং পুষ্করস্রজৌ
স্বাহা।।২।।
· তারপর পুনরায় সোনার চামচে ঘি নিয়ে শিশুর জিহ্বা মার্জন
করবেন নিম্নলিখিত মন্ত্র সহকারে।
ওঁ সদসি অতিপ্রিয়ং
কৃষ্ণস্য কাম্যং
সনিং মেধাং আয়াসিষম্ স্বাহা।।৩।।
· তারপর পিতা নিম্নলিখিত মন্ত্র দ্বারা অনুমতি প্রদান করবেন
নাভি ছেদন এবং স্তন দানের জন্য।
নাভিং কৃন্তত স্তন্যঞ্চ
দত্ত।।
· তারপর সঠিকভাবে নাড়ীছেদন করবেন এবং শিশুকে পরিস্কার করে
স্তন্য পান করাবেন।
· এরপর পিতা পুনরায় স্নান করবেন।
সামবেদীয় জাত কর্ম সমাপ্ত

কোন মন্তব্য নেই