সীমন্তোন্নয়নম্‌

 


প্রয়োজনীয় উপকরণঃ

১) সাধারন যজ্ঞের উপকরণ (পৃ-৩৬২)

২) কুশ ঘাস

৩) পাটের সুতা

৪) এক বৃন্তস্থিত দুটি পাকা ডুমুর, নিম পাতা, সরিষা পাতা, যবের শীষ, বেল পাতা।

৫) সজারু কাঁটা

৬) তিল, উরড ডাল, চাল একসঙ্গে রান্না করে তার উপর ঘি দিতে হবে (খিচুরী)

৭) জলের পাত্র

 

সীমন্তোন্নয়নঃ-

বধূর প্রথম গর্ভের চতুর্থ, ষষ্ঠ বা অষ্টম মাসে সীমন্তোন্নয়ন করবেন।  যদি পূর্বে যথা সময় গর্ভাধান ও পুংসবন সম্পাদিত না হয়ে থাকে তাহলে সীমন্তোন্নয়নের দিন আগে গর্ভাধান ও পুংসবন কর্মদ্বয় সম্পাদন করে সীমন্তোন্ননয়ন অনুষ্ঠান করতে হবে

·পতি প্রথমে প্রাত স্নান করে বাসুদেব অর্চন (৯১ পাতা) করবেন। তারপর সাত্ত্বিক বিধি শ্রাদ্ধ (পৃ-৩৪০)  করবে এবং যজ্ঞের প্রস্তুতিকরন করবেন।

·তারপর মঙ্গল নামক অগ্নি স্থাপন করে বিরুপাক্ষ জপ সম্পূর্ণ করে কুশণ্ডিকা (পৃ-১২৭) সমাপন করবেন।

· তারপর বধূ প্রাতঃস্নান করে অগ্নির পশ্চিম দিকে, পতির ডান দিকে, উত্তরাগ্র কুশাসনে (কুশের অগ্রভাগ উত্তর দিকে থাকবে) পূর্ব দিকে মুখ করে বসবেন।

· তারপর পতি একটি প্রাদেশ প্রমান কাঠ ঘিতে ডুবিয়ে নিরবে (অমন্ত্রক)অগ্নিতে প্রদান করবেন এবং ব্যস্তসমস্ত- মহাব্যাহৃতি হোম সম্পন্ন করবেন।

ব্যস্তসমস্ত মহাব্যহৃতি হোমঃ-

নিম্নলিখিত ব্যহৃতি মন্ত্র উচ্চারন সহকারে অগ্নিতে ঘৃতাহুতি প্রদান করতে হবে।           

ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ বিষ্ণবে ইদম্‌ ন মম ।

ওঁ ভুবঃ স্বাহা ইদম্‌ অচ্যুতায় ইদম্‌ ন মম ।।

ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ নারায়নায় ইদম্‌ ন মম ।

ওঁ ভূর্ভুবঃ স্বঃ স্বাহা ইদম্‌ অনন্তায় ইদম্‌ ন মম ।।

 

· হোম সমাপন করে পতি বধূর পিছনে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে পাটের সুতো (সিল্কের সুতা) দ্বারা গ্রথিত ও একবৃন্তস্থিত দুইটি পর্ব পাকা ডুমুর ফল, তারপর একই সুতো দিয়ে শষ্যসহ যবের শীষ, নিম পাতা, বেল পাতা ইত্যাদি দ্বারা একটি কবচ তৈরী করে বধূর কণ্ঠে বাঁধতে হবে নিম্নলিখিত মন্ত্র সহকারে।

                     ওঁ অয়ং ঊর্জাবতো বৃক্ষ / ঊর্জীব ফলিনী ভব

                  পর্ণং বনস্পতে নুত্বা / নুত্বা চ সূয়তাং রয়িঃ।।১।।

· তারপর তিনটি দর্ভপিঞ্জলি (প্রাদেশ প্রমান দুটি কুশ পত্র অন্য একটি কুশের দ্বারা বেষ্টন করলে তাকে দর্ভপিঞ্জলি বলে) নিয়ে নিম্নলিখিত মন্ত্র পাঠ করে বধূর সীমন্ত (সিন্দুর প্রদানের স্থান) থেকে সামনে থেকে পিছনের দিকে কেশাগ্র পর্যন্ত টেনে কেশ মধ্যে বেঁধে দিতে হবে।

                     ওঁ ভূঃ ।।।।

 

· তারপর পুনরায় ঐরূপ তিনটি দর্ভপিঞ্জলি দ্বারা একইভাবে নিম্নলিখিত মন্ত্র দ্বারা সীমন্তের উন্নয়ন ও দর্ভপিঞ্জলি স্থাপন করবেন।

                     ওঁ ভুবঃ ।।৩।।

· তারপর পুনরায় ঐরূপ তিনটি দর্ভপিঞ্জলি দ্বারা একইভাবে নিম্নলিখিত মন্ত্র দ্বারা সীমন্তের উন্নয়ন ও দর্ভপিঞ্জলি স্থাপন করবেন।

                  ওঁ স্বঃ ।।৪।।

· তারপর পতি একটি শজারু কাঁটা দ্বারা নিম্নলিখিত মন্ত্র উচ্চারন সহকারে কেশান্ত থেকে সীমন্তের উপর তুলে সেখানে ঐভাবেই স্থাপন করেবেন।

                     ওঁ যেন অদিতেঃ সীমানং নয়তি

                  প্রজাপতিঃ বিষ্ণু মহতে সৌভগায়।

                  তেন অহং অস্যৈ সীমা নয়ামি

                  প্রজাং অস্যৈ জরদষ্টিং কৃণোমি ।।৫।।

 

· তারপর একটি সুতো পূর্ণ তর্কুর দ্বারা নিম্নলিখিত মন্ত্রে সীমন্তোন্নয়ন ( স্ত্রীর কেশাগ্র পর্যন্ত টেনে) ও তর্কু স্থাপন করবেন।

                     ওঁ রামম অহং সুহবাং সুষ্টুতী হুবে

                  কৃণোতু নঃ সুভগা বোধতুত্মনা

                  সীব্যতু অপঃ সূচ্যা অচ্ছিদ্যমানয়া

দদাতু বীরং শতদায়ুমুখ্যম্‌।।৬।।

 

· তারপর তিন স্থানে শ্বেতবর্ণ একটি শজারু কাঁটা দ্বারা অথবা কাষ্ঠ চিরুনী দ্বারা নিম্নলিখিত মন্ত্র দ্বারা পূর্বের মত একইভাবে সীমন্তোন্নয়ন ও শীলাস্থাপন করবেন।

                     ওঁ যাস্তে রাম সুমতয়ঃ সুপেশসো

যাভিঃ দদসি দাশুষে বসূনি,

তাভিঃ নঃ অদ্য সুমনা উপাগহি

সহস্রপোষং সুভগ ররাণঃ।।৭।।

 

·তারপর তিল তণ্ডুল ও মাষকলাই দ্বারা খিচুরি পাক করে তার উপর ঘি দেবেন এবং পতি বধূকে সেটা দেখিয়ে জিজ্ঞেস করবে এই মন্ত্র দ্বারা ওঁ কিং পশ্যসি।

· বধূ দেখতে দেখতে বলবে

ওঁ প্রজাং পশূন্‌ সৌভাগ্যং দৃঢ় কৃষ্ণভক্তি ত্বং আবয়োঃ।

                  দীর্ঘায়ুষ্ট্বং পত্যুঃ।।

 

· তারপর ব্যস্তসমস্ত- মহাব্যাহৃতি হোম সম্পন্ন করবেন।

ব্যস্তসমস্ত মহাব্যহৃতি হোমঃ-

নিম্নলিখিত ব্যহৃতি মন্ত্র উচ্চারন সহকারে অগ্নিতে ঘৃতাহুতি প্রদান করতে হবে।           

ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ বিষ্ণবে ইদম্‌ ন মম ।

ওঁ ভুবঃ স্বাহা ইদম্‌ অচ্যুতায় ইদম্‌ ন মম ।।

ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ নারায়নায় ইদম্‌ ন মম ।

ওঁ ভূর্ভুবঃ স্বঃ স্বাহা ইদম্‌ অনন্তায় ইদম্‌ ন মম ।।

· তারপর পতি একটি প্রাদেশ প্রমান কাঠ ঘিতে ডুবিয়ে নিরবে (অমন্ত্রক) অগ্নিতে প্রদান করবেন।

· তারপর বামদেব্য গান সমাপন করে শাট্যায়ন হোম সমাপন করে উদীচ্য কর্ম (পৃ-১৮৯) সমাপন করতে হবে।

· তারপর আমন্ত্রিত ব্রাহ্মন ও বৈষ্ণব দের দক্ষিনা প্রদান করতে হবে।

· তারপর অবিধবা পুত্রবতী নারীগন বর বধূকে বেদীতে উঠিয়ে নিম্নলিখিত মন্ত্র সহকারে তাদের উপর পাত্র থেকে জল ছিটিয়ে দেবেন।

                     ভক্ত বীরসূস্ত্বং ভব, জীব সূস্ত্বং ভব

                  জীবত্নী ত্বং ভব।

· তারপর সেই গর্ভবতী বধূ ঐ খিচুরী (তিল,চাল, মাষকলাই দ্বারা নির্মিত) ভক্ষন করবেন।

                    

সীমন্তোন্নয়নের শুভ সময়

নক্ষত্রঃ-

সামবেদীয় সীমন্তোন্নয়ন সমাপ্ত

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.