শোষ্যন্তীহোম

 


আসন্ন প্রসবা বধূর সুখ-প্রসবের জন্য শোষ্যন্তী হোম কর্তব্য।

 

প্রয়োজনীয় উপকরণঃ

১) সাধারন যজ্ঞের উপকরণ (পৃ-৩৬২)

 

·যখন পত্নী সন্তানের জন্ম দেওয়ার সময় হবে তখন পতি এই সংস্কার করবেন, সুখে সন্তান প্রসব এবং পত্নীর ভালো স্বাস্থের জন্য।

· পতি প্রাতঃস্নান করে বিষ্ণু এবং বৈষ্ণবদের পূজা করে সাত্তিকবৃদ্ধি শ্রাদ্ধ করবেন (পৃ-৩৪০) এবং নিম্নলিখিত মন্ত্রে সংকল্প করবেন।

                   ওঁ বিষ্ণুঃ

                  ওঁ তৎ সৎ

                  আদ্য ------ মাসে ------ পক্ষে ------ তিথৌ ------ গোত্র

------ নিজের নাম ------ স্ত্রীর নাম

অভিধান্যাঃ মদীয় পত্ন্যাঃ / সুখ প্রসবার্থং

শ্রীবিষ্ণু স্মরণ-পূর্বকম্‌ / শোষ্যন্তী হোমম অহং কুর্বীয়।

 

· তারপর মঙ্গলনামক অগ্নি স্থাপন পূর্বক বিরুপাক্ষ জপ সমাপন করে কুশণ্ডিকা সমাপন করতে হবে।

· তারপর পতি একটি প্রাদেশ প্রমান কাঠ ঘিতে ডুবিয়ে নিরবে (অমন্ত্রক) অগ্নিতে প্রদান করবেন এবং ব্যস্তসমস্ত- মহাব্যাহৃতি হোম সম্পন্ন করবেন।

ব্যস্তসমস্ত মহাব্যহৃতি হোমঃ-

নিম্নলিখিত ব্যহৃতি মন্ত্র উচ্চারন সহকারে অগ্নিতে ঘৃতাহুতি প্রদান করতে হবে।           

ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ বিষ্ণবে ইদম্‌ ন মম ।

ওঁ ভুবঃ স্বাহা ইদম্‌ অচ্যুতায় ইদম্‌ ন মম ।।

ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ নারায়নায় ইদম্‌ ন মম ।

ওঁ ভূর্ভুবঃ স্বঃ স্বাহা ইদম্‌ অনন্তায় ইদম্‌ ন মম ।।

· তারপর নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ সহকারে ঘি, বিষ্ণু চরণামৃত এবং প্রসাদম অগ্নিতে প্রদান করবেন।

                     ওঁ বিষ্ণো

                  যা তিরশ্চী নিপদ্যতে / অহং বিধরণী ইতি /

                  ত্বাং ঘৃতস্য ধারয়া / যজে সংরাধনীং অহং /

                  সংরাধন্যৈ দেব্যৈ দেষ্ট্র্যৈ

                  ইদং ত্বৎপ্রসাদামৃতং স্বাহা ।।১।।

· তারপর নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ সহকারে ভাবী পুত্রের সঙ্কল্পিত নাম (বিষ্ণূ দাস) উল্লেখ করে হোম করবেন।

                     ওঁ বিপশ্চিৎ মহাবিষ্ণুঃ পুচ্ছমভরৎ 

তৎধাতা পুনঃ আহরৎ /

পরে এহি ত্বং বিপশ্চিৎ মহাবিষ্ণুঃ

পুমান্‌ অয়ং জনিষ্যতে

(ভাবি শিশুর নাম)  দাস শর্মা নাম স্বাহা।।

 

· তারপর ব্যস্তসমস্ত- মহাব্যাহৃতি হোম সম্পন্ন করবেন।

ব্যস্তসমস্ত মহাব্যহৃতি হোমঃ-

নিম্নলিখিত ব্যহৃতি মন্ত্র উচ্চারন সহকারে অগ্নিতে ঘৃতাহুতি প্রদান করতে হবে।           

ওঁ ভূঃ স্বাহা ইদম্‌ বিষ্ণবে ইদম্‌ ন মম ।

ওঁ ভুবঃ স্বাহা ইদম্‌ অচ্যুতায় ইদম্‌ ন মম ।।

ওঁ স্বঃ স্বাহা ইদম্‌ নারায়নায় ইদম্‌ ন মম ।

ওঁ ভূর্ভুবঃ স্বঃ স্বাহা ইদম্‌ অনন্তায় ইদম্‌ ন মম ।।

 

· তারপর একটি প্রাদেশ প্রমান কাঠ ঘিতে ডুবিয়ে অমন্ত্রক অগ্নিতে প্রদান করবেন।

· তারপর বামদেব্য গান সমাপন করে শাট্যায়ন হোম সমাপন করে উদীচ্য কর্ম (পৃ-১৮৭) সমাপন করতে হবে।

· তারপর আমন্ত্রিত ব্রাহ্মন ও বৈষ্ণবদের দক্ষিনা প্রদান করতে হবে।

                    

 

সামবেদীয় শোষ্যন্তীহোম সমাপ্ত

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.