কৃষ্ণনাম ধরে কত বল।
কৃষ্ণনাম ধরে কত বল।
বিষয় বাসনানলে, মোর চিত্ত সদা জ্বলে,
রবিতপ্ত মরুভূমি-সম।
কর্ণরন্ধ্র পথ দিয়া, হৃদি মাঝে প্রবেশিয়া,
বরিষয় সুধা অনুপম॥১॥
হৃদয় হইতে বলে, জিহ্বার
অগ্রেতে
চলে,
শব্দরূপে নাচে অনুক্ষণ।
কণ্ঠে মোর ভঙ্গে স্বর, অঙ্গ
কাঁপে থর থর,
স্থির হইতে না পারে চরণ॥২॥
চক্ষে ধারা,দেহে ঘর্ম, পুলকিত
সব চর্ম,
বিবর্ণ হইল কলেবর।
মূর্ছিত
হইল মন, প্রলয়ের আগমন,
ভাবে সর্ব-দেহ জর জর॥৩॥
করি’ এত উপদ্রব, চিত্তে
বর্ষে সুধাদ্রব,
মোরে ডারে প্রেমের সাগরে।
কিছু না বুঝিতে দিল, মোরে
ত’ বাতুল কৈল,
মোর চিত্ত-বিত্ত সব হরে’॥৪॥
লইনু আশ্রয় যাঁ’র, হেন
ব্যবহার
তাঁ’র,
বর্ণিতে না পারি এ সকল।
কৃষ্ণনাম ইচ্ছাময়, যাহে
যাহে সুখী হয়,
সেই মোর সুখের সম্বল॥৫॥
প্রেমের কলিকা নাম, অদ্ভুত
রসের ধাম,
হেন বল করয়ে প্রকাশ।
ঈষৎ বিকশিত পুনঃ, দেখায়
নিজ-রূপ-গুণ,
চিত্ত হরি’ লয় কৃষ্ণপাশ॥৬॥
পূর্ণ বিকশিত হঞা, ব্রজে
মোরে যায় লঞা,
দেখায় মোরে স্বরূপ-বিলাস।
মোরে সিদ্ধ-দেহ দিয়া, কৃষ্ণপাশে
রাখে গিয়া,
এ দেহের করে সর্বনাশ॥৭॥
কৃষ্ণনাম-চিন্তামণি, অখিল
রসের খনি,
নিত্য-মুক্ত শুদ্ধরসময়।
নামের বালাই যত, সব
ল’য়ে হই হত,
তবে মোর সুখের উদয়॥৮॥

কোন মন্তব্য নেই