একলা ঈশ্বর হয়ে যদি ধন বাড়ে।

 

একলা ঈশ্বর হয়ে যদি ধন বাড়ে

জড়ের প্রতিষ্ঠা সেই সাধু তাহা ছাড়ে

 তোমার কনক ভাই ভোগের জনক

প্রভুপাদ বলেছেন সেকথা অথক

তোমার সম্পত্তি ছাড় প্রচারের তরে

একত্রে বসিবা কর বিশেষ বিচারে

স্বয়ং ভগবান্ কহে একলা আমার

নাহি বল সবে মিলি করহ প্রচার

প্রভুপাদ বলেছেন সেই বাণী শেষ

প্রযত্ন করহ তাহে অশেষ-বিশেষ

অন্যথায় বৃথাশ্রম সব পণ্ড  হবে

সাধু সবধান হও পশ্চাতে পস্তাবে

এমন কি কঠিন কার্য একত্র মিলিতে?

কেনই বা এত কথা হতেছে বলিতে?

ছাড় জিদ্ কর হিত সময় যে নাই

শুভ মিলিবার তিথি এস সব ভাই



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.