অবতার সার, গোরা অবতার,

 

অবতার সার, গোরা অবতার,

কেননা ভজিলি তারে ।

করিনীরে বাস, গেল না পিয়াস,

আপন করম ফেরে॥

কণ্টকের তরু, সদাই সেবিলি (মন),

অমৃত পাইবার আশে।

প্রেমকল্পতরু, শ্রীগৌরাঙ্গ আমার,

তাহারে ভাবিলি বিষে॥

সৌরভের আশে, পলাশ শুঁকিলি (মন),

নাসাতে পশিল কীট।

ইক্ষুদণ্ড ভাবি, কাঠ চুষিলি (মন),

কেমনে পাইবি মিঠ॥

হারবলিয়া, গলায় পরিলি (মন),

শমন-কিঙ্কর সাপ।

শীতল বলিয়া, আগুন পোহালি (মন),

পাইলি বজর-তাপ॥

সংসার ভজিলি, শ্রীগৌরাঙ্গ ভুলিলি,

না শুনিলি সাধুর কথা।

ইহ-পরকাল, দুকাল খোয়ালি (মন),

খাইলি আপন মাথা ॥



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.