আসল কথা বলতে কি ।
আসল কথা বলতে কি ।
তোমার কেন্থাধরা, কপ্পি-আঁটা—সব ফাঁকি॥১॥
ধর্মপত্নী ত্যজি’ ঘরে, পরনারী-সঙ্গ করে,
অর্থলোভে দ্বারে দ্বারে ফিরে, রাখলে কি বাকী॥২॥
তুমি গুরু বলছে বটে, সাধুগুরু নিষ্কপটে
কৃষ্ণনাম দেন কর্ণপুটে, সে কি এমন হয় মেকি?৩॥
যেবা অন্য শিক্ষা দেয়, তাকে কি ‘গুরু’ বলতে হয় ?
দুধের ফল ত’ ঘোলে নয়, ভেবে চিত্তে দেখ দেখি॥৪॥
শম-দম-তিতিক্ষাবলে, উপরতি, শ্রদ্ধা হলে,
তবে ভেক চাঁদ-বাউল বলে, এঁচড়ে পেকে হবে কি?৫॥

কোন মন্তব্য নেই