কৃষ্ণবার্তা বিনা আন, ‘অসদ্বার্তা’ বলি’ জান,
কৃষ্ণবার্তা
বিনা আন, ‘অসদ্বার্তা’
বলি’ জান,
সেই বেশ্যা অতি ভয়ঙ্করী।
শ্রীকৃষ্ণবিষয়া মতি, জীবের
দুর্লভ অতি,
সেই বেশ্যা মতি লয় হরি’॥১॥
শুন মন, বলি হে
তোমায়।
‘মুক্তি’
নামে শার্দুলিনী, তার কথা যদি
শুনি,
সর্বাত্মসম্পত্তি গিলি’ খায় ॥ ২॥
তদুভয়
ত্যাগ কর, মুক্তিকথা
পরিহর,
লক্ষ্মীপতিরতি রাখ দূরে।
সে রতি প্রবল হলে, পরব্যোমে
দেয় ফেলে,
নাহি দেয় বাস ব্রজপুরে॥৩॥
ব্রজে
রাধাকৃষ্ণরতি, অমূল্যধনদ
অতি,
তাই তুমি ভজ চিরদিন।
রূপ রঘুনাথ-পায়, সেই রতি
প্রার্থনায়,
এ ভক্তিবিনোদ দীনহীন॥৪॥
কোন মন্তব্য নেই