এ সব নহে প্রভুর প্রচারের রীতি।
এ সব নহে প্রভুর প্রচারের রীতি।
এ
সব করেছে গুরু-গোঁসাইর জাতি ॥১॥
কিন্তু
চেয়ে দেখ কিবা দুর্দশা হয়েছে।
বিষয়ী
হইয়া সবে প্রচার ছেড়েছে ॥২॥
মন্দিরেও
তালাবন্ধ হয়েছে আরম্ভ।
ভাগবত
প্রচার কর, না কর বিলম্ব ॥৩॥
মেদিনীর
মধ্যে আছে একটি মেদিনী।
কিংবা
শব্দ যায় তব অসম ভেদিনী ॥৪॥
‘মেল্লার দৌড় তাই মসজিদ্ পর্যন্ত’।
এসব
প্রচারকার্য আজি কর অন্ত ॥৫॥
আসমুদ্র
মেদিনীপার ব্রহ্মাণ্ড-ভেদিনী।
সকলে
মিলিয়া কর প্রচার-বাহিনী ॥৬॥
তবে
সে প্রভুর পূজার হবে পরিপাটি।
আজই
প্রতিজ্ঞা কর ছাড় কুটি-নাটি ॥৭॥
আজই
একত্র হয়ে করহ মন্তব্য।
পাঁচে
মিলি বিচারহ কি করা কর্তব্য ॥৮॥
ত্যাগী
হইয়াছ ভাই, কর সবে ত্যাগ।
‘বাণী’ ত্যাগ কর যদি কিসের বিরাগ? ৯॥
‘গুরু-ভোগী’ ‘গুরু-ত্যাগী’ দুই ত’অসার।
‘গুরু-সেবী’ হলে পর বুঝিবে বিচার ॥১০॥

কোন মন্তব্য নেই