শ্রীচৈতন্য পদ্যাবলী - ভূমিকা

 


ভূমিকা

সিদ্ধান্ত বলিয়া চিত্তে না কর অলস। ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস ৷৷ চৈতন্য-মহিমা জানি সব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হঞা লাগে মহিমা-জ্ঞান হৈতে

চৈঃ চঃ আদি .১১৭-১১৮

শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত, প্রদর্শিত প্রচারিত ভাবধারায় সিদ্ধান্তের আদৌ প্রয়োজন আছে কি ? যদি থাকে তবে তার কারণ কি ? উত্তর হচ্ছে, হ্যাঁ অবশ্যই আছে আর তার উদ্দেশ্য হচ্ছে আমাদের চিত্তকে কৃষ্ণপাদপদ্মে দৃঢ়নিবিষ্ট করা, এবং ভগবদ্ভক্তিমার্গে আমাদের দৃঢ় নিষ্ঠা প্রদান করা -ভক্তিভবতি নৈষ্ঠিকী, (শ্রীমদ্ভাগবত ..১৮) আমাদের ব্রহ্ম-মা-গৌড়ীয় পরম্পরা আচার্য শ্রীল রূপ গোস্বামীপাদ তাঁর ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ এই তিন প্রকার ভক্তের আলোচনায় দুটি মাপকের ভিত্তিতে তাদের বিভাজন করেছেন। শ্রদ্ধা এবং শাস্ত্রযুক্তি তাই শ্রদ্ধার সাথে সাথে শাস্ত্র-যুক্তির উপস্থিতির দ্বারাও নির্ণয় করা হয় সেই ভক্তটি কোন স্তরের

এখন, প্রশ্ন হচ্ছে শাস্ত্র-যুক্তি মানে কোন শাস্ত্র ? সেভাবে বলতে গেলে শাস্ত্রের কোন অন্ত নেই, যা শ্রীল সূত গোস্বামীর প্রতি নৈমিষারণ্যের ঋষিদের উক্তির দ্বারা প্রমাণিত হয়, ভূরীণি

 

 

ভূরিকর্মাণি... (শ্রীমদ্ভাগবত ..১১) তাই সেই শৌণকাদি ঋষিরা শ্রীল সূত গোস্বামীর কাছে প্রার্থনা করেছেন, তিনি যেন সমস্ত শাস্ত্র থেকে সারবাক্য সংগ্রহ করে তা তাঁদের কাছে বর্ণনা করেন আর এই প্রার্থনার পরিপ্রেক্ষিতে শ্রীল সূত গোস্বামী তাঁদের কাছে শ্রীমদ্ভাগবত বর্ণনা করেছিলেন তাই এই শ্রীমদ্ভাগবত বাস্তবিকই সমস্ত শাস্ত্রের সারাতিসার (শ্রীমদ্ভাগবত .3.81)

কিন্তু শ্রীমদ্ভাগবত সংস্কৃত ভাষায় লিখিত আর তাই আমাদের বঙ্গভাষী ভক্তদের সৌভাগ্য বর্ধনার্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ভাগবতকেও আরও মন্থন করে তারও সার সরল বাংলায় প্রদান করেছেন শ্রীচৈতন্য চরিতামৃতে শুধু তাই নয়, আমাদের পূর্বতন আচার্যবৃন্দ যেমন শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অভিমত অনুযায়ী এমনকি শ্রীমদ্ভাগবতেও যে তত্ত্ব প্রকাশ করা হয়নি, তা শ্রীচৈতন্যচরিতামৃতে প্রকাশিত হয়েছে শ্রীল সরস্বতী ঠাকুর আরও বলতেন যে, একদিন বিদেশী ভক্তরা কেবলমাত্র শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য বাংলা ভাষা আয়ত্ত করবেন তাঁর এই ভবিষ্যদ্বানী আজ সত্যি হলেও, দুঃখজনকভাবে এমন প্রতীত হয় যে, আমাদের বঙ্গভাষী ভক্তরাই এই বিশেষ কৃপাসৌভাগ্য থেকে নিজেদেরকে বঞ্চিত করছেন তাই বঙ্গভাষী ভক্তদেরকে শ্রীচৈতন্য চরিতামৃত পাঠে আকৃষ্ট করার নিমিত্তে এবং যারা ইতিমধ্যে শ্রীচৈতন্য চরিতামৃত নিয়মিত পাঠ করছেন তাদেরকে আরও সহজে এর সিদ্ধান্তরত্নগুলি সযত্নে সংরক্ষণ করতে, তথা গুরু-গৌরাঙ্গ-

 

গৌড়ীয় প্রীতিবিধানার্থে এই গ্রন্থটি একটি ক্ষুদ্র প্রয়াস এতে এই সিদ্ধান্তগুলি বিষয়ভিত্তিকভাবে সংকলন করার প্রয়াস করা হয়েছে এখানে মূলত বাংলা পদ্যগুলির উপর প্রাধান্য দেওয়া হয়েছে, এবং সেই সাথে অল্প কিছু সংস্কৃত শ্লোকও দেওয়া হয়েছে।

তাই ভক্তরা এই পদ্যগুলি নিয়মিত পাঠ এবং মুখস্থ করার প্রয়াস করতে পারেন, যা তাদেরকে গৌরকীর্তনরসে আরও অধিক মগ্ন হতে এবং অবশ্যই গৌরবাণী প্রচারেও সহায়তা করবে।

এই 'শ্রীচৈতন্য পদ্যাবলী' ১ম খণ্ড কেবল শ্রীচৈতন্যচরিতামৃত থেকেই সংকলন করা হয়েছে শ্রী গুরু-গৌরাঙ্গ-গৌড়ীয়ের কৃপাদৃষ্টিতে পরবর্তীতে শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য মঙ্গল, প্রেম-বিবর্ত, গৌড়ীয় গীতি গ্রন্থসমূহ প্রভৃতি থেকে এর ২য় খণ্ড প্রকাশেরও মনোবাসনা পোষণ করছি।

এই গ্রন্থটির প্রকাশনায় যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি বিশেষত শ্রী বিদ্বান গৌরাঙ্গ দাস, শ্রী সনাতন গোপাল দাস, শ্রী শ্যাম রসিক দাস, শ্রী লোকানন্দ কৃষ্ণ দাস, শ্রী ব্রজেশ্বর মাধব দাস, শ্রী শ্রীদাম কৃষ্ণ দাস এবং শ্রী ঈশ্বর বিশ্বম্ভর দাস, প্রভুদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা ব্যক্ত করছি

কণ্ঠেতে রাখহ ভাই চৈতন্য পদ্যাবলী । শিরেতে ধরহ গৌর-ভক্ত পদধূলী ॥ মধুর চৈতন্যলীলা কর আস্বাদন ৷ পদ্মমুখ বাঞ্ছে তব উচ্ছিষ্ট চৰণ ৷৷

সংকলন, সম্পাদন ও সংশোধনে গুরু-গৌরাঙ্গ-গৌড়ীয় পদরজ আকাঙ্ক্ষী - পদ্মমুখ নিমাই দাস

শ্ৰীমদ্ভাগবত আদি অন্য শাস্ত্রসমূহ যেমন বক্তা ও শ্রোতার মধ্যে প্রশ্নোত্তরের দ্বারা আলোচ্য বিষয়ের বিকাশ ঘটে, শ্রীচৈতন্য চরিতামৃতে সেরকম হয়নি । এর অধিকাংশ পদ্যাবলী স্বয়ং গ্রন্থকর্তা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়ানে প্রকাশ পায় । তার মধ্যে বিভিন্ন লীলায় বক্তা ও শ্রোতার উপস্থিতি বিদ্যমান, যেমন মহাপ্রভু ও রামানন্দ রায়ের মধ্যে আলোচনা, শ্রীল সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর শিক্ষা (সনাতন শিক্ষা), শ্রীল রূপ গোস্বামীর প্রতি মহাপ্রভুর শিক্ষা (রূপ শিক্ষা প্রভৃতি। পাঠকদের সুবিধার্থে, যেসকল পদ্যগুলি কোন বক্তা তাঁর শ্রোতার প্রতি বলেছেন, সেসকল পদ্যগুলির বাংলা অনুবাদের শেষে তৃতীয় বন্ধনীর ভেতর সেগুলির বক্তা, শ্রোতা এবং বিশেষ ক্ষেত্রে তাঁদের পটভূমিও প্রদান করা হয়েছে ।

 

 

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.