কৃষ্ণের যতেক খেলা, তার মধ্যে নলীলা,
কৃষ্ণের
যতেক খেলা, তার মধ্যে নলীলা,
সর্বোত্তম রসের আলয়।
এ রস গোলোকে নাই, তবে বল কোথা
পাই,
ব্রজধাম তাহার নিলয়॥
নিত্য লীলা দ্বিপ্রকার, সান্তর
ও নিরন্তর,
যাহে মজে রসিকের মন।
জন্মবৃদ্ধি দৈত্যনাশ, মথুরাদ্বারকাবাস,
নিত্যলীলা সান্তরে গগন॥
দিবারাত্র
অষ্টভাগে, ব্রজজন
অনুরাগে,
করে কৃষ্ণলীলা নিরন্তর।
তাহার বিরাম নাই, সেই
নিত্যলীলা ভাই,
ব্রহ্মরুদ্ৰশেষ-অগোচর॥
জ্ঞান যোগ
কর যত, হয়
তাহা দূরগত,
শুদ্ধ রাগ নয়নে কেবল।
সে লীলা রক্ষিত হয়, পরানন্দ
বিতরয়,
হয় ভক্তজীবন সম্বল॥২৯॥

কোন মন্তব্য নেই