আরে ভাই! ভজ মোর গৌরাঙ্গচরণ।
আরে
ভাই! ভজ মোর গৌরাঙ্গচরণ।
না ভজিয়া মৈনু দুঃখে, ডুবি’ গৃহ-বিষকূপে,
দগ্ধ কৈল এ পাঁচ পরাণ॥
তাপত্রয়-বিষানলে, অহর্নিশ হিয়া
জ্বলে,|
দেহ সদা হয় অচেতন।
রিপুবশ ইন্দ্রিয় হৈল, গোরাপদ
পাসরিল,
বিমুখ হইল হেন ধন॥
হেন গৌর
দয়াময়, ছাড়ি’ সব
লাজ-ভয়,
কায়মনে লহ রে শরণ।
পরম দুর্মতি ছিল, তারে গোরা
উদ্ধারিল,
তারা হৈল পতিতপাবন॥
গোরা দ্বিজ
নটরাজে, বান্ধহ
হৃদয়-মাঝে,
কি করিবে সংসার-শমন।
নরোত্তমদাসে কহে, গোরা-সম কেহ
নহে,
ভজিতে দেয় প্রেমধন॥

কোন মন্তব্য নেই