কিয়ে হাম পেখলু কনক পুতলিয়া।

 

কিয়ে হাম পেখলু কনক পুতলিয়া।
শচীর আঙ্গিনায় নাচে ধূলি ধূসরিয়া॥


চৌদিকে দিগম্বর বালক বেড়িয়া।।
তার মাঝে গোরা নাচে হরি হরি বলিয়া॥


রাতুল কমল পদে ধায় দিনমণিয়া।
জননী শুনয়ে ভাল নূপুর সুধ্বনিয়া॥


বাসুদেব ঘোষ কহে শিশুস জানিয়া।
ধন্য নদীয়ার লোক নবদ্বীপ ধনিয়া॥




কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.