কলিকুক্কুর-কদন যদি চাও (হে)
কলিকুক্কুর-কদন যদি চাও (হে)।
কলিযুগ-পাবন, কলিভয়-নাশন,
শ্রীশচীনন্দন
গাও (হে)॥১॥
গদাধর-মাদন, নিতা’য়ের প্রাণধন,
অদ্বৈতের
প্রপূজিত গোরা।
নিমাঞি
বিশ্বম্ভর, শ্রীনিবাস-ঈশ্বর,
ভক্তসমূহ-চিত
চোরা॥২॥
নদীয়া-শশধর, মায়াপুর-ঈশ্বর,
নাম
প্রবর্তন সুর।
গৃহি-জন-শিক্ষক, ন্যাসিকুল-নায়ক,
মাধব
রাধাভাবপূর॥৩॥
সার্বভৌম-শোধন, গজপতি-তারণ,
রামানন্দ-পোষণ
বীর।
রূপানন্দ-বর্ধন, সনাতন-পালন,
হরিদাস-মোদন
ধীর॥৪॥
ব্রজরস-ভাবন, দুষ্টমত-শাতন,
কপটি-বিঘাতন
কাম।
শুদ্ধভক্ত-পালন, শুষ্কজ্ঞান-তাড়ন,
ছলভক্তি-দূষণ রাম॥৫॥

কোন মন্তব্য নেই