অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়।
অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়।
অভিমান-শূন্য নিতাই নগরে বেড়ায়॥
অধম পতিত
জীবের দ্বারে দ্বারে গিয়া।
হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া॥
যারে দেখে
তারে কহে দন্তে তৃণ ধরি।
আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি॥
এত বলি’ নিত্যানন্দ
ভূমে গড়ি যায়।
সোনার পর্বত যেন ধূলাতে লুটায়॥

কোন মন্তব্য নেই