কে গো তুমি কাঙ্গাল-বেশে
কে
গো তুমি কাঙ্গাল-বেশে
দেশ-বিদেশে
ঘুরে বেড়াও।
অতি বড়
ব্যথার ব্যথি
(তাই)
নয়ন-জলে বক্ষ ভাসাও॥
অধম পতিত
আচণ্ডালে
স্নেহের
কোলে লওগো তুলে,।
দিব্য-প্রেমের
আঁখি খুলে
ভব-বাঞ্ছিত-পদ
দেখায়ে দাও।
এমন দয়াল
কে গো তুমি
বিলালে
প্রেম-চিন্তামণি,।
ধর লও ব’লে প্রেমের খনি
আচণ্ডালে
বিলায়ে দাও।
আচণ্ডালে
প্রেম বিলালে,
ত্রিতাপ-জ্বালা
জুড়াইলে,।
(মায়া)
মুগ্ধ-জীবের ভবক্ষুধা
চিরতরে
মিটিয়ে দাও।
যমুনার কূলে
কদম্বের মূলে
বাজাতে
বাঁশী রাধা বলে।
সেই না তুমি
গৌর হয়ে
নদে এসে জীব
তরাও

কোন মন্তব্য নেই