অদ্বৈত প্রভু যেমন গৌর এনেছিল।

 




অদ্বৈত প্রভু যেমন গৌর এনেছিল

ভক্তিবিনোদ প্রভু তথা নিবেদিল

তাঁহারই আগ্রহে প্রভু এসেছিলে তুমি

বুঝালে সকলে তুমি, ভারত--পুণ্য ভূমি

ভারত-ভূমিতে জন্ম হইল যাহার

জন্ম সার্থক করিকর পর উপকার

এই মহামন্ত্র বাণী সর্বত্র প্রচার

তোমার বিরহে প্রভু সব অন্ধকার

তোমার করুণা-সিন্ধু পুনঃ বদ্ধ হ

-শেল বড়ই দুঃখ বুকেতে বাজিলে

মহাপ্রভুর কথা বিনা সব কোলাহল

দেখিয়া বৈষ্ণব-কুল বিরহ-বিহ্বল

মায়াবদ্ধ জীব-কুল পুনঃ অন্ধকারে

শান্তি খুঁজি মরে সব আকুল পাথারে

জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ

বিরহ-বাসরে তব হেরি অবসাদ

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.