মঙ্গলাচরন হোম

 


১) আচমনঃ- প্রার্থীরা আসনে উপবেশন করার পরে তাদের সামনে ১টি জল ভরা আচমন পাত্র রাখতে হবে। প্রার্থীরা মন্ত্রটি শব্দ অনুসারে উচ্চারণ করবেন।

ওঁ / অপবিত্র / পবিত্রবা / সর্বাবস্থাং / গতোহপি বা/।

যঃ স্মরেৎ / পুন্ডরীকাক্ষং / স্ব / বাহ্য / অভ্যান্তরঃ / সূচিঃ ।।

(শুদ্ধ বা অশুদ্ধ হলেও কিংবা জড়জাগতিক জীবনের সকল প্রকার পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করলেও, যদি মানুষ পদ্মপলাশলোচন শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন হতে পারে, তবে সে বাহ্যিক এবং অভ্যান্তরীন শুচিতা অর্জন করে।)

তারা আচমন পাত্র থেকে ৩ ফোটা জল ডান হাতের তালুতে নিয়ে  শ্রী বিষ্ণুঃ / শ্রী বিষ্ণুঃ /শ্রী বিষ্ণুঃ মন্ত্র উচ্চারন করে পান করবে। আচমন করার পর তারা তাদের হাত ধুয়ে ফেলবে।

(ঐ জল যেন সামনের শষ্যের মধ্যে না পড়ে তার জন্যে সাবধান থাকতে হবে।)

এই পদ্ধতি তিন বার পালন করতে হবে।

 

২) কন্ঠিমালা ধারনঃ- ভগবানকে নিবেদন করা নতুন কন্ঠিমালা গলাতে ধারন করতে হবে ও পুরানো মালা বাদ দিতে হবে।

 

৩) বেদ পারায়নঃ- পবিত্র বাতাবরনের জন্য ব্রহ্মসংহিতা থেকে মন্ত্র পাঠ করতে হবে।

 

৪) প্রবচনঃ- শ্রীগুরুদেব দশবিধ নাম অপরাধ, দীক্ষার গুরুত্ব, ব্রাহ্মন দীক্ষার প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয়ে প্রবচন দেবেন। সেটা অনুষ্ঠান সূচির উপর নির্ভর করছে।

 

৫) নামকরনঃ- প্রার্থীরা গুরুদেবের কাছ থেকে নতুন নাম গ্রহন করবেন।

 

৬) অগ্নি আবাহনঃ- প্রার্থীরা নতুন 


মঙ্গলাচরন হোম

পুরোহিত মঙ্গলাচরন প্রার্থনাটি উচ্চারন করবেন এবং  নতুন দীক্ষা প্রার্থীরা প্রতিটি শব্দ পুনঃ উচ্চারন করবেন এবঙ্গ যজ্ঞাগ্নিতে শস্য অর্পণ করবেন। প্রতিটি মন্ত্রের শেষে স্বাহা শব্দটি ৩বার উচ্চারন করবেন।

বিঃ দ্রঃ-  শস্য নিবেদনের সময় তর্জনী আঙ্গুল ব্যবহার নিষিদ্ধ পক্ষান্তরে মধ্যমা, অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করতে হবে। ( তর্জনী আঙ্গুলটি অহঙ্কারের প্রতীক।)

 

ওঁ / অজ্ঞান / তিমিরান্ধস্য /জ্ঞানাঞ্জন / শলাকয়া

চক্ষু / রুন্মীলিতং / যেন / তস্মৈ / শ্রীগুরবে নমঃ ।। (স্বাহা ৩বার)

ইদম গুরুবে ইদম ন মমঃ

 

শ্রীচৈতন্য / মনোহভীষ্টং / স্থাপিতং / যেন ভূতলে

স্বয়ং রূপঃ / কদা মহ্যং / দদাতি / স্ব-পদান্তিকম্ ।। (স্বাহা ৩বার)

ইদম ব্যাসাচার্যায় ইদম ন মমঃ

 

বন্দেহহং / শ্রীগুরোঃ / শ্রীযুত / পদকমলং / শ্রীগুরূন্ / বৈষ্ণবাংশ্চ /

শ্রীরূপং / সাগ্রজাতং / সহগণ / রধুনাথান্বিতং / তং সজীবম্

সাদ্বৈতং / সাবধূতং / পরিজন / সহিতং / কৃষ্ণচৈতন্য-দেবং /

শ্রীরাধা / কৃষ্ণপাদান্ / সহগন / ললিতা / শ্রী / বিশাখান্বিতাংশ্চ ।।(স্বাহা ৩বার)

ইদম গুরুগৌরা রাধাকৃষ্ণ সর্ববৈষ্ণব তত্ত্বেভ্যো ইদম ন মমঃ

 

নমো / ওঁ / বিষ্ণুপাদায় / কৃষ্ণপ্রেষ্ঠায় / ভূতলে

শ্রীমতে/ শ্রীগুফুদেবের নাম / স্বামীন / ইতিনামিনে।।(স্বাহা ৩বার)

ইদম গুরুবে ইদম ন মমঃ

 

নমো / ওঁ / বিষ্ণুপাদায় / কৃষ্ণপ্রেষ্ঠায় / ভূতলে

শ্রীমতে / ভক্তিবেদান্ত / স্বামিন / ইতি নামিনে ।। ( স্বাহা ৩ বার)

ইদম প্রতিষ্ঠাতা আচার্যায় ইদম ন মমঃ

 

নমস্তে / সারস্বতে / দেবে / গৌরবাণী / প্রচারিণে ।

নির্বিশেষ-/ শূন্যবাদী / পাশ্চাত্য / দেশ তারিণে ।। (স্বাহা ৩ বার)

ইদম প্রতিষ্ঠাতা আচার্যায় ইদম ন মমঃ

 

নমো / ওঁ / বিষ্ণুপাদায় / কৃষ্ণপ্রেষ্ঠায় / ভূতলে

শ্রীমতে / ভক্তিসিদ্ধান্ত / সরস্বতীতি / নামিনে ।। ( স্বাহা ৩ বার)

ইদম পরমগুরুবে ইদম ন মমঃ

 

শ্রী / বার্ষভানবী / দেবী / দয়িতায় / কৃপাব্ধয়ে

কৃষ্ণসমন্ধ / বিজ্ঞান / দায়িনে / প্রভবে / নমঃ ।। ( স্বাহা ৩ বার)

ইদম পরমগুরুবে ইদম ন মমঃ

মাধুর্যোজ্জ্বল / প্রেমাঢ্য / শ্রীরূপানুগ / ভক্তিদ

শ্রীগৌর / করুণাশক্তি- / বিগ্রহায় / নমোহস্তু তে ।। ( স্বাহা ৩ বার)

ইদম পরমগুরুবে ইদম ন মমঃ

 

নমস্তে / গৌরবাণী-/ শ্রীমূর্তয়ে / দীনতারিণে

শ্রীরূপানুগ / বিরুদ্ধাপ / সিদ্ধান্ত-/ ধ্বান্ত / হারিণে ।। ( স্বাহা ৩ বার )

ইদম পরমগুরুবে ইদম ন মমঃ

 

নমো / গৌরকিশোরায় / সাক্ষাদ্-বৈরাগ্য / মূর্তয়ে

বিপ্রলম্ভ / রসাম্ভোধে / পাদাম্বুজায় / তে নমঃ ।। ( স্বাহা ৩ বার )

ইদম পরাৎপর গুরুবে ইদম ন মমঃ

 

নমো / ভক্তিবিনোদায় / সচ্চিদানন্দ-/ নামিনে

গৌরশক্তি / স্বরূপায় / রূপানুগ / বরায় তে ।। ( স্বাহা ৩ বার )

ইদম মহাগুরুবে ইদম ন মমঃ

 

শ্রী / গৌরোবির্ভাব / ভূমেস্ত্বং / নির্দেষ্টা / সজ্জন-প্রিয়ঃ

বৈষ্ণব-/ সার্ব্বভৌম / শ্রী / জগন্নাথায় / তে নমঃ ।। ( স্বাহা ৩ বার )

ইদম পরমেষ্ঠি গুরুবে ইদম ন মমঃ

 

বাঞ্ছাকল্প / তরুভ্যশ্চ / কৃপা / সিন্ধুভ্য / এব চ ।

পতিতানাং / পাবনেভ্যো / বৈষ্ণবেভ্যো / নমো নমঃ ।। ( স্বাহা ৩ বার )

ইদম সর্ববৈষ্ণবেভ্যো ইদম ন মমঃ

 

নমো / মহা / বদান্যায় / কৃষ্ণপ্রেম / প্রদায় তে

কৃষ্ণায় / কৃষ্ণচৈতন্য-/ নাম্নে / গৌরত্বিষে / নমঃ ।। ( স্বাহা ৩ বার )

ইদম গৌরায় ইদম ন মমঃ

 

পঞ্চ / তত্ত্বাত্মকং / কৃষ্ণং / ভক্তরূপ / স্বরূপকম্ ।

ভক্তাবতারং / ভক্তাখ্যং / নমামি / ভক্তশক্তিকম্ ।। ( স্বাহা ৩ বার )

ইদম পঞ্চতত্ত্বায় ইদম ন মমঃ

 

হে কৃষ্ণ / করুণাসিন্ধো / দীনবন্ধো / জগৎপতে ।

গোপেশ / গোপিকাকান্ত / রাধাকান্ত / নমোহস্তু তে ।। ( স্বাহা ৩ বার )

ইদম কৃষ্ণায় ইদম ন মমঃ

 

জয়তাং / সুরতৌ / পঙ্গো / র্মম মন্দ-/ মতের্গতী

মৎসর্বস্ব- / পদাম্ভোজৌ / রাধা-/ মদনমোহনৌ ।। ( স্বাহা ৩ বার )

ইদম সম্বন্ধাধিদেব মদনমোহনায় ইদম ন মমঃ

 

দীব্যদ্-/ বৃন্দারণ্য / কল্প-দ্রুমাধঃ / শ্রীমদ / রত্নাগার / সিংহাসনস্থৌ

শ্রীশ্রীরাধা-/ শ্রীলগৌবিন্দদেবৌ / প্রেষ্ঠালীভিঃ / সেব্যমানৌ / স্মরামি ।।( স্বাহা ৩ বার )

ইদম অভিধেয়াধিদেব গোবিন্দায় ইদম ন মমঃ

 

শ্রীমান্ / রাস-/ রসারম্ভী / বংশীবট-/ তটস্থিতঃ।

কর্ষন্ বেনু-/ স্বনৈর্গোপী / র্গোপীনাথঃ / শ্রিয়েহস্তু নঃ ।। ( স্বাহা ৩ বার )

ইদম প্রয়োজনাধিদেব গোপীনাথায় ইদম ন মমঃ

 

তপ্তকাঞ্চন-/ গৌরাঙ্গি / রাধে / বৃন্দাবনেশ্বরী

বৃষভানু / সুতে দেবী / প্রণমামি / হরিপ্রিয়ে ।। ( স্বাহা ৩ বার )

ইদম রাধিকায়ৈ ইদম ন মমঃ

 

জয় / শ্রীকৃষ্ণচৈতন্য / প্রভু / নিত্যানন্দ ।

শ্রীঅদ্বৈত / গদাধর / শ্রীবাসাদি / গৌরভক্তবৃন্দ ।। ( স্বাহা ৩ বার )

ইদম পঞ্চতত্ত্বায় ইদম ন মমঃ

 

হরে কৃষ্ণ মহামন্ত্র ৩বার উচ্চারন করতে হবে, প্রথম ২বার স্বাহা শব্দ বলতে হবে না, তৃতীয় বার উচ্চারনের পর স্বাহা শব্দটি ৩বার উচ্চারন করতে হবে।

 

হরে / কৃষ্ণ / হরে / কৃষ্ণ / কৃষ্ণ / কৃষ্ণ / হরে / হরে ।

হরে / রাম / হরে / রাম / রাম / রাম / হরে / হরে ।। ( স্বাহা ৩ বার )

ইদম রাধাকৃষ্ণাভ্যাম ইদম ন মমঃ


কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.